advertisement

Canning Cobra : ধরতে চেয়েছিলেন মাছ, মৎস্যজীবীর ঘুনিতে ধরা পড়ল বিষধর সাপ

Last Updated:

মাছ ধরার আটলে ধরা পড়ল বিশাল আকৃতির কোবরা ৷ এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning )এলাকার জীবনতলা থানার কালুগাছি গ্রামের ৷

ক্যানিং : মাছ ধরার আটলে ধরা পড়ল বিশাল আকৃতির কোবরা ৷ এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning )এলাকার জীবনতলা থানার কালুগাছি গ্রামের ৷
এই গ্রামের বাসিন্দা অরুণ কারক পেশায় মৎস্যজীবী ৷ করোনা আবহ ও লকডাউনে আরও অনেকের মতো তিনিও আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত ৷ অর্থের কিছুটা সুরাহার জন্য ধানী জমিতে বর্ষাকালে রাতভর আটল বা ঘুনি পেতে রাখেন অরুণ ৷ যাতে সকালে কিছু মাছ পাওয়া যায় ৷ গ্রামাঞ্চলে এই রীতি প্রচলিত ৷
শুক্রবার রাতেও সেইমতো আটল পেতে রেখেছিলেন অরুণ ৷ শনিবার ভোরে মাছ ছাড়াতে গিয়ে তাঁর চক্ষু চড়কগাছ! মাছের বদলে ধরা পড়েছে সাপ ৷ তাও যে সে সাপ নয়, একদম কোবরা ৷ বিষধর সাপটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট ৷ ধরা পড়া সাপটিকে দেখতে ভিড় করেন গ্রামবাসীরা ৷ বন দফতরকে খবর দেওয়া হয় সাপটিকে ধরে নিয়ে যাওয়ার জন্য ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Canning Cobra : ধরতে চেয়েছিলেন মাছ, মৎস্যজীবীর ঘুনিতে ধরা পড়ল বিষধর সাপ
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement