advertisement

Abhishek Banerjee: লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, বাড়িতে বসে রেশন পাবেন! 'দিদির' সুফল বোঝালেন অভিষেক

Last Updated:

অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার ম্যারাথন প্রচারে নেমেছেন দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এদিন প্রথমে কুলতলি, তার পরে বারুইপুরে প্রচার করেন তিনি। সভার প্রথম থেকেই বিজেপিকে তোপ দাগেন অভিষেক।

#কুলতলি: অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার ম্যারাথন প্রচারে নেমেছেন দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এদিন প্রথমে কুলতলি, তার পরে বারুইপুরে প্রচার করেন তিনি। সভার প্রথম থেকেই বিজেপিকে তোপ দাগেন অভিষেক। ফের একবার দক্ষিণ ২৪ পরগনায় ৩১-০ করে বিজেপিকে বিতাড়িত করার ডাক দেন তৃণমূলের যুব সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সভায় উপস্থিত মহিলাদের প্রশ্ন করেন অভিষেক, 'আপনারা চান বাংলার মেয়ে দিল্লির কাছে মাথা নত করুক, নাকি চান ভাঙা পায়ে দিল্লির কাছ থেকে বাংলার অধিকার ছিনিয়ে নিয়ে আসুক?' তিন দফায় দক্ষিণ ২৪ পরগনায় ভোট নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন অভিষেক। তাঁর দাবি, বিজেপির অঙ্গুলি হেলনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কুলতলি সর্বোচ্চ ব্যবধানে জিতবে।
advertisement
advertisement
অভিষেকের প্রশ্ন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গিয়ে বিজেপি দিল্লিছাড়া হবে। আমফানের সময় কোথায় ছিল? এখন ডেলি প্যাসেঞ্জারি করছে। একদিকে বহিরাগত নেতা, বলছে সুযোগ দিন কাজ করব। আরেকদিকে বাংলার মেয়ে ১০ বছরে কী করেছে তা বাংলার মানুষ জানে। ধর্মীয় উস্কানি না দিয়ে, আগামী দিনে কী করবেন সাহস থাকলে সেটা বলুন।' এদিন ফের একবার সোনার বাংলা করা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন অভিষেক। কেন সোনার গুজরাত, উত্তরপ্রদেশ, অসম, রাজস্থান হয়নি তা নিয়ে প্রশ্ন করেন তিনি।
advertisement
অভিষেকের দাবি, 'আগামী ভোটে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, দিদির সরকার বাড়িতে দুয়ারে রেশন দিয়ে যাবে। জীবনে শেষ বার ভোটের লাইনে দাঁড়ান। তার পর পয়লা জুন থেকে উন্নয়নের ঢেউ দেখুন বাংলায়।'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, বাড়িতে বসে রেশন পাবেন! 'দিদির' সুফল বোঝালেন অভিষেক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement