advertisement

West Bengal News: মোবাইলের গেমের নেশা কী মারাত্মক! চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলার এই ঘটনা...

Last Updated:

West Bengal News: শুক্রবার সকালে দুই বন্ধু বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়। এরপর রেল লাইনের ধার থেকে দুই বন্ধুর দেহ উদ্ধার হয়।

গেমের নেশা, সর্বনাশা... (প্রতীকী চিত্র)
গেমের নেশা, সর্বনাশা... (প্রতীকী চিত্র)
#জয়নগর: মোবাইলে গেম খেলতে গিয়ে মৃত্যু হল দুই বন্ধুর (West Bengal News)। মৃতদের নাম সৌরভ মারিক ও রেজাউল শেখ। দুজনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বহুরু এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সৌরভ মারিক দক্ষিণ বারাসাত ধ্রুবচাঁদ হালদার কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আর রেজাউল একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত।
আজ, শুক্রবার সকালে দুই বন্ধু বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়। এরপর রেল লাইনের ধার থেকে দুই বন্ধুর দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই বন্ধু কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ধারে বসে মোবাইলে গেম খেলছিল। সেই সময়ই শিয়ালদহ দক্ষিণ শাখার কাকা পাড়ার রেলক্রসিংয়ের পাশে তাঁদের ধাক্কা মারে একটি ট্রেন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
ঘটনার খবর পাওয়ার পর জিআরপির আধিকারিকরা ঘটনাস্থলে আসেন এবং দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। এই ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
---অর্পণ মণ্ডল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: মোবাইলের গেমের নেশা কী মারাত্মক! চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলার এই ঘটনা...
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement