advertisement

CAA প্রতিবাদে গোষ্ঠী সংঘর্ষে জলঙ্গিতে গুলিতে মৃত ২, গাড়িতে আগুন-বোমাবাজি!

Last Updated:

বুধবার সকালে সিএএ-র প্রতিবাদে নাগরিক মঞ্চের নামে বনধের ডাক দেয় একটি সংগঠন৷ তারা অবরোধ করে সাহেবনগর৷ অবরোধী চলাকালীন দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে৷

#জলঙ্গি: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে জলঙ্গিতে ধুন্ধুমার৷ গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২ জনের৷ নিহতদের নাম আনওয়ারুল বিশ্বাস ও মকবুল বিশ্বাস৷ গুলিবিদ্ধ আরও ৩ জন ভর্তি মুর্শিদাবাদ জেলা হাসপাতালে৷ এর মধ্যে মিজানুর ও আলাউদ্দিন নামে দু'জনের অবস্থা আশঙ্কাজনক৷
বুধবার সকালে সিএএ-র প্রতিবাদে নাগরিক মঞ্চের নামে বনধের ডাক দেয় একটি সংগঠন৷ তারা অবরোধ করে সাহেবনগর৷ অবরোধী চলাকালীন দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে৷ বাড়ি ভাঙচুর, বাইকে আগুন ও বোমাবাজি শুরু হয়৷ চলে গুলিও৷ অবরোধকারীদের অভিযোগ, স্থানীয় তৃণমূলনেতা ও জলঙ্গি উত্তরের ব্লক সভাপতি তাহিরুদ্দিন শেখের নেতৃত্বে আক্রমণ করে দুষ্কৃতীরা৷ যদিও তাহিরুদ্দিনের দাবি, সিপিআইএম-কংগ্রেস জোট বেঁধে হামলা চালিয়েছে৷
advertisement
ঘটনায় বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'টিএমসি-র সংঘর্ষ মানেই গুলি-বোমা৷ তৃণমূলের সংঘর্ষ মানেই মৃত্যু৷ আসলে তৃণমূলকর্মীদের হাতে প্রচুর অস্ত্র রয়েছে৷' সিপিআইএম নেতা মহম্মদ সেলিমের কটাক্ষ, 'রাজ্যে প্রশাসন বলে কিছু নেই৷ তৃণমূলই বন্‍ধ প্রতিরোধ করছে৷ দিলীপ ঘোষের মতো গুলি কর্মসূচি পালন করছে তৃণমূলও৷'
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CAA প্রতিবাদে গোষ্ঠী সংঘর্ষে জলঙ্গিতে গুলিতে মৃত ২, গাড়িতে আগুন-বোমাবাজি!
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement