advertisement

মোবাইলে গেম খেলা বাবার বকাবকি, অভিমানে আত্মঘাতী দ্বাদশ শ্রেণীর ছাত্রী

Last Updated:

মাড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল রিয়া মন্ডল।

মোবাইল গেম খেলা নিয়ে বাবার বকাবকির জেরে বুধবার সকালে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল দ্বাদশ শ্রেণীর ছাত্রী। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম রিয়া মন্ডল (১৭)৷ খড়গ্রাম থানার মন্ডলসার গ্রামের বাসিন্দা। মাড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল রিয়া মন্ডল ।
পরিবার সূত্রে খবর, ইদানিং রিয়ার মোবাইল ব্যবহার বেড়ে গিয়েছিল এবং মোবাইল ব্যবহার করা নিয়ে বাবা বকাবকি করা হচ্ছিল তাকে৷ সেই সঙ্গে পড়াশোনা করার জন্যও তাকে চাপ দেওয়া হচ্ছিল বাড়ি থেকে৷  কিন্তু তারপরও মোবাইল ব্যবহার কমেনি৷ এই নিয়ে বাবা বকাবকি করলে অভিমানে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রিয়া৷ বুধবার সকালে নিজের ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
advertisement
পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় রিয়াকে দেখতে পেলে খড়গ্রাম গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মোবাইলে গেম খেলা বাবার বকাবকি, অভিমানে আত্মঘাতী দ্বাদশ শ্রেণীর ছাত্রী
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement