advertisement

WB Panchayat Election 2023: কারোর হাত নেই তো কেউ গুরুতর জখম, বোমাবাজি-মারধরে রক্তারক্তি কাণ্ড জয়নগরে! হল না ভোট গ্রহণ

Last Updated:

WB Panchayat Election 2023: জয়নগরের বহড়ুক্ষেত্র পঞ্চায়েতের হাছিমপুরে সকাল থেকে দফায় দফায় গোলমাল বাধে এ দিন। বোমাবাজি, মারধর, ব্যালটবাক্স লুটের অভিযোগ ওঠে।

ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভোটার স্লিপ
ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভোটার স্লিপ
জয়নগর: জয়নগরের বহড়ুক্ষেত্র পঞ্চায়েতের হাছিমপুরে সকাল থেকে দফায় দফায় গোলমাল বাধে এদিন। বোমাবাজি, মারধর, ব্যালটবাক্স লুটের অভিযোগ ওঠে। এই এলাকায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই নির্দল হিসেবে দাঁড়ানো তৃণমূলেরই অপর গোষ্ঠীর। অভিযোগ, এ দিন ভোট শুরুর আগে থেকেই এলাকায় দু’পক্ষের বোমাবাজি শুরু হয়। বোমাবাজি, মারধরে দু’পক্ষের দু’জন গুরুতর জখম হন। বোমার আঘাতে একজনের হাত উড়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রের খবর।
প্রাথমিক গোলমালের পর ভোট পর্ব শুরু হলেও, ফের গোলমাল বাঁধে। হাছিমপুর প্রাথমিক স্কুলে ভোটকেন্দ্রের ভিতরেই ব্যাপক ভাঙচুর চলে। প্রচুর পুলিশ আসে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গোলমালের মধ্যেই এক পক্ষ একটি ব্যালট বাক্স নিয়ে চলে যায়। তা দেখে অপর পক্ষও কয়েকটি ব্যালট বাক্স লুট করে। এই ঘটনায় দু’পক্ষের নেতারাই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। বেলা ১২টার মধ্যেই ওই বুথে ভোট বন্ধ হয়ে যায়। পরে আর ভোট চালু হয়নি।
advertisement
advertisement
জয়নগরে রাজাপুর করাবেগ পঞ্চায়েতের বাটরা এলাকায়তেও তৃণমূল ও নির্দল গোষ্ঠীর গোলমাল বাঁধে। দু’পক্ষের গোলমালে কয়েকজন জখম হন। বাটরা প্রাথমিক স্কুলে ফাস্ট পোলিং অফিসারকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর মাথা ফেটে গিয়েছে। তাঁকে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
WB Panchayat Election 2023: কারোর হাত নেই তো কেউ গুরুতর জখম, বোমাবাজি-মারধরে রক্তারক্তি কাণ্ড জয়নগরে! হল না ভোট গ্রহণ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement