advertisement

WB Panchayat Election 2023: ভোট পরবর্তী হিংসা, বাসন্তীতে বাড়িতে আগুন ধরাল তৃণমূল?

Last Updated:

WB Panchayat Election 2023: আরএসপি কর্মীর বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ।

বাসন্তীতে হিংসা
বাসন্তীতে হিংসা
বাসন্তী: ভোটের ফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার খবর উঠে আসছে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ভোটের ফলাফলের রাতে রণক্ষেত্রের চেহারা নেয়। তাতে তিন তিন জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। গুলি লাগে পুলিশের।
আর এবার ভোটের ফলাফল ঘোষণার পরই বাসন্তীতে বিরোধী দলের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল। রাতের অন্ধকারে আরএসপি কর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার ভারতগড় গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর গরানবোস গ্রামে।
advertisement
advertisement
পুরনো শত্রুতার পশাপাশি এই এলাকায় তৃণমূলের জয়ের কারণেই শোয়েব সর্দার নামে ওই আরএসপি কর্মীর বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই আগুন লাগিয়েছে বলে দাবি আক্রান্তদের। এ বিষয়ে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন তারা। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
WB Panchayat Election 2023: ভোট পরবর্তী হিংসা, বাসন্তীতে বাড়িতে আগুন ধরাল তৃণমূল?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement