advertisement

South 24 Parganas News: বৃষ্টির জল ব্যবহার করে স্কুলের সঙ্কট দূর করলেন শিক্ষকরা

Last Updated:

দীর্ঘদিন ধরে স্কুলে ছিল তীব্র জল সঙ্কট। তা দূর করতে শেষ পর্যন্ত বৃষ্টির জলকে কাজে লাগালেন শিক্ষকরা

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘদিন ধরে জল কষ্টের মধ্যেই চলছিল স্কুল। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও এর ফলে কষ্ট পাচ্ছিলেন। অবশেষে এক অভিনব উদ্যোগের মধ্য দিয়ে সেই সমস্যার সমাধান হল। বৃষ্টির জল ধরে রেখে তা ব্যবহার উপযোগী করে স্কুলের জল সঙ্কট মেটালেন শিক্ষক-শিক্ষিকারা। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের উত্তর রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।
এই স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ৬০০-এর একটু বেশি। কিন্তু দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ছিল। পর্যাপ্ত পরিমাণ জলের যোগান না থাকায় অসুবিধায় পড়তে হত শিক্ষক-শিক্ষিকাদের‌ও। মিড ডে মিলের রান্না থেকে শুরু করে স্কুলের বাথরুমেও পর্যাপ্ত পরিমাণে না জল থাকত না। এই পরিস্থিতিতে জলের সমস্যা সমাধান করার জন্য অভিনব উদ্যোগ নিলেন উত্তর রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। বৃষ্টির জলকে প্রথমে রিজার্ভারের ধরে রাখছেন। তারপর সেই জলকে পরিশুদ্ধ করে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে।
advertisement
advertisement
এর ফলে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা, সকলেরই জলকষ্ট অনেকটাই দূর করা সম্ভব হয়েছে। এই বিষয়ে স্কুলের এক শিক্ষক জানান, "দীর্ঘদিন ধরে জলের সমস্যা ছিল। সে কথা আমরা মাথায় রেখে একটি অভিনব উদ্যোগ নিয়েছি। বৃষ্টির জলকে সঞ্চয় করে সেই জলকে পুনরায় বিভিন্ন কাজে ব্যবহার উপযোগী করে তুলছি। বৃষ্টির জল স্কুলের ছাদে পড়লে সেই জলকে পাইপের মাধ্যমে রিজার্ভারে সঞ্চয় করা হয়। এরপর সেই জল স্কুলের নানান কাজে ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন হাইস্কুলে এইরকম ব্যবস্থা আমরা দেখেছি। সেই থেকেই আমরা অনুপ্রাণিত হয়ে এমন একটা উদ্যোগ নিয়েছি।"
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বৃষ্টির জল ব্যবহার করে স্কুলের সঙ্কট দূর করলেন শিক্ষকরা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement