advertisement

South 24 Parganas News|| সাগরে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির নয়া রেকর্ড, ১ মিনিটেই মিলছে কার্ড

Last Updated:

Swasthya Sathi Health Card: এ বার সাগরে স্বাস্থ্যসাথী কার্ড তৈরিতে দেখা গেল নয়া রেকর্ড। ১ মিনিটেই এই কার্ড তৈরি করে পৌঁছে দেওয়া হল প্রাপকদের হাতে। মোট ৫১৬ জন প্রাপক এই কার্ড পেয়েছেন। 

+
title=

#সাগর: এ বার সাগরে স্বাস্থ্যসাথী কার্ড তৈরিতে নয়া রেকর্ড। ১ মিনিটে কার্ড তৈরি করে পৌঁছে দেওয়া হল প্রাপকদের হাতে। মোট ৫১৬ জন প্রাপক এই কার্ড পেয়েছেন। যার ফলে খুশি স্থানীয় বাসিন্দারা।
কার্ড দেওয়ার জন্য উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। রাজ‍্যের মানুষজনের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে এই স্বাস্থ্যসাথী কার্ডের ব‍্যবস্থা করেছিল রাজ‍্য সরকার। যার মাধ‍্যমে চিকিৎসার জন‍্য প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল‍্যে এই কার্ডের মাধ‍্যমে পরিষেবা পায় সাধারণ মানুষজন। এই কার্ডের চাহিদা বর্তমানে প্রবল।
আরও পড়ুনঃ আরও পড়তে চাই! হাত ধরে খুদে পড়ুয়ারা নামল রাস্তায়! পথ অবরোধে দাঁড়িয়ে গেল গাড়ি-বাস
বিভিন্ন সময়ে দুয়ারে সরকারের ক‍্যাম্পগুলিতে এই কার্ডের জন‍্য আবেদন করে থাকেন স্থানীয় মানুষজন। সেরকমই একটি ক‍্যাম্পের আয়োজন করা হয়েছিল সাগরের রুদ্রনগরে। এই ক‍্যাম্পেই স্বাস্থ্যসাথী কার্ডের জন‍্য আবেদন করেছিল শতাধিক স্থানীয় বাসিন্দা। জরুরি ভিত্তিতে ৫১৬ জনকে এই কার্ড দেওয়া হয়। কার্ড তৈরি করতে ১ মিনিটেরও কম সময় লেগেছে। সাগর বিডিও অফিসের এই অভিনব উদ‍্যোগ প্রশংসা কুড়িয়েছে সকলের।
advertisement
advertisement
এ দিন উপস্থিত ছিলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ অন‍্যান‍্য বিশিষ্ট ব‍্যক্তিরা। বিডিও সুদীপ্ত মণ্ডল জানান, স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা আগে থেকেই সাধারণ মানুষজন পেত। তবে এ বার জরুরি ভিত্তিতে সাগরে ৫১৬ জনকে এই কার্ড দেওয়া হয়েছে। এই কার্ড তৈরির জন‍্য টেকনিশিয়ানরা বায়োমেট্রক্কস নিয়ে সমস্ত তথ্য দিয়ে নির্ভুলভাবে দ্রুত কার্ড তৈরি করে তাদের হাতে পৌঁছে দিয়েছে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News|| সাগরে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির নয়া রেকর্ড, ১ মিনিটেই মিলছে কার্ড
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement