advertisement

South24Parganas News: দোকানের শাটার ভেঙে ঢুকে পড়ল চলন্ত গাড়ি! ভয়াবহ ঘটনা জয়নগরে!

Last Updated:

South24Parganas News: ভয়াবহ ঘটনা ঘটল জয়নগরে! নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দোকানে ঢুকল চলন্ত গাড়ি!

এভাবেই ঢুকে গেছে গাড়ি
এভাবেই ঢুকে গেছে গাড়ি
#জয়নগর : একটু জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল। আজ জয়নগর থানার অন্তর্গত কাকা পাড়া ও মুচি পাড়ার মাঝে একটি  বোঝাই মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কুলপি রোডের ধারে একটি দোকানের শাটার ভেঙে ভিতরে ঢুকে যায়। দোকানের মধ্যে কোন লোকজন না থাকায় সেভাবে কোন বড়সড় দুর্ঘটনা ঘটেনি। যদি কোন লোক ভিতরে থাকত তাহলে কিন্তু অনেক বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।দোকান বন্ধ থাকায় এই ঘটনায় কেউ আহত হয়নি, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে, জয়নগর থানার পুলিশ। পুলিশ এসে গাড়িটি দোকানের ভিতর থেকে বার করে। ঘটনা ঘটার পর পর থেকে পলাতক গাড়ির চালক । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে, জয়নগর থানার পুলিশ।
গাড়িটি উদ্ধার করে নিয়ে আসে থানায়। এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল। এবং ঘুমিয়ে পড়েছিল কিনা সে বিষয়ে কিন্তু তদন্ত করছে জয়নগর থানার পুলিশ।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে গাড়িটি দ্রুতগতিতে আসছিল। এবং কোনরকম ভাবে সামলাতে না পেরে এই দোকানের ভিতরে শাটার ভেঙে ঢুকে যায়। ভিতরে কেউ না থাকার কারণে কোনও হতাহতের খবর নেই। প্রতিদিন দোকানের ভিতরে কেউ না কেউ থাকে। আজ  কোন কারণে ভিতরে না থাকায় প্রাণে বেঁচে গেল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। আমরা চাই পুলিশ আরও তৎপর হলে এইসব ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।
advertisement
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South24Parganas News: দোকানের শাটার ভেঙে ঢুকে পড়ল চলন্ত গাড়ি! ভয়াবহ ঘটনা জয়নগরে!
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement