advertisement

South 24 Parganas News: বিমানের টিকিট কেটে প্রতারণার শিকার ! খোয়া গেল দু’লক্ষেরও বেশি টাকা

Last Updated:

অভিযুক্তকে নরেন্দ্রপুর থানা এলাকার জগদীপোতা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷

বিমানের টিকিট কেটে প্রতারণার শিকার ! খোয়া গেল দু’লক্ষেরও বেশি টাকা
বিমানের টিকিট কেটে প্রতারণার শিকার ! খোয়া গেল দু’লক্ষেরও বেশি টাকা
অর্পন মণ্ডল, নরেন্দ্রপুর: বিমানের জাল টিকিট দেওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ অভিযুক্তকে নরেন্দ্রপুর থানা এলাকার জগদীপোতা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তার বিরুদ্ধে ৪২০, ৪০৭, ৪৬৭ ও ৪৭১ ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ ধৃতকে বারুইপুর আদালতে পেশ করা হয় ৷ ধৃতের নাম সোমা চট্টোপাধ্যায় ৷ তার বাড়ি বাঁকুড়া জেলার দোলতলায় ৷
নরেন্দ্রপুরে তিনি বিগত ৫ বছর ধরে ছেলেকে নিয়ে ভাড়া বড়়িতে থাকেন ৷ তার মাই ট্রিপ নামে ট্রাভেলের ব্যবসা আছে ৷ বিগত ১৫ বছর ধরে তিনি এই ব্যবসা করছেন বলে জানিয়েছেন ৷ বেহালার পাঠকপাড়া অঞ্চলের ট্রাভেল এজেন্সি মেরিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলের কর্ণধার আশিস গোস্বামী তাকে ২৪ জনের কাশ্মীর ট্রিপের আপ ও ডাউনের টিকিট কাটতে দেন ৷ এর জন্য তাকে দেওয়া হয় ২ লক্ষ ৬৪ হাজার টাকা ৷ এর মধ্যে ১ লক্ষ ৩২ হাজার টাকা তিনি ক্যাশ দেন বাকি টাকা অ্যাকাউন্ট পেমেন্ট করেন বলে জানিয়েছেন আশিসবাবু ৷
advertisement
advertisement
অগাস্ট মাসে তিনি এই টাকা দিয়েছিলেন ৷ বিগত ২ বছর ধরে তিনি সোমা চট্টোপাধ্যায়কে চেনেন ৷ এর আগেও একাধিকবার টিকিট কাটতে দিয়েছেন ৷ কোনওবারেই কোনও সমস্যা হয়নি বলে জানিয়েছেন তিনি ৷ ৮ এপ্রিল ২৪ জনের একটি দলের কাশ্মীর যাওয়ার কথা ৷ তাদের ফেরার কথা ছিল ১৬ এপ্রিল ৷ এদিন বিকাল ৩টা নাগাদ তিনি জানতে পারেন, তার সব টিকিট জাল ৷ তাকে ফ্লাইটের যে টিকিট দেওয়া হয়েছিল সেগুলি নকল বলে জানিয়েছেন তিনি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বিমানের টিকিট কেটে প্রতারণার শিকার ! খোয়া গেল দু’লক্ষেরও বেশি টাকা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement