advertisement

South 24 Parganas News:  রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে আর ফেরা হল না ব্যক্তির! ভয়ঙ্কর কাণ্ড ডায়মন্ডহারবারে

Last Updated:

ডায়মন্ডহারবারে রাজমিস্ত্রীর কাজে গিয়ে সানসেড ভেঙে মৃত্যু হয় ১ ব্যক্তির। ঘটনায় আহত আরও ১ ব্যক্তি। মৃত ব্যক্তির নাম হৃদয় হালদার। পুরানো বাড়ি সারাতে গিয়েই এই বড়সড় বিপত্তি ঘটেছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ডায়মন্ডহারবার: ডায়মন্ডহারবারে রাজমিস্ত্রীর কাজে গিয়ে সানসেড ভেঙে মৃত্যু হয় ১ ব্যক্তির। ঘটনায় আহত আরও ১ ব্যক্তি। মৃত ব্যক্তির নাম হৃদয় হালদার। পুরানো বাড়ি সারাতে গিয়েই এই বড়সড় বিপত্তি ঘটেছে। প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ে বাড়িটির সানসেড। তারই আঘাতে মৃত্যু হয় ওই রাজমিস্ত্রীর। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের লালবাটি এলাকায়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছে দেবনাথ দলুই।
স্থানীয় সূত্রে খবর, লালবাটির বাসিন্দা রবীন ঘড়ুয়ের পুরানো বাড়ি সারাই করার কাজ চলছিল। প্রায় পাঁচ ছজন কর্মী সেই কাজ করছিলেন। কিন্তু প্রবল বৃষ্টির ফলে আচমকা পুরানো সানসেডটি ভেঙে পড়ে। সেই সময় হৃদয় ও দেবনাথ নামে দুই শ্রমিক কাজ করছিলেন। সানসেডটি ভেঙে পড়ে তাঁদের মাথার উপর।
advertisement
advertisement
তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে হৃদয় হালদারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে দেবনাথের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। আচমকা এই ঘটনা ঘটে যাওয়ায় শোকস্তব্ধ গোটা গ্রাম।ঘটনার পর কাজ বন্ধ হয়ে গিয়েছে ওই বাড়ির। রাজমিস্ত্রির কাজ করার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিরাও ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েছেন।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News:  রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে আর ফেরা হল না ব্যক্তির! ভয়ঙ্কর কাণ্ড ডায়মন্ডহারবারে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement