advertisement

South 24 Paragans News: বিষ্ণুপুরের ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ডাকাতদল

Last Updated:

South 24 Parganas News: গোপন সূত্রে খবর পেয়ে হায়ানার, সামালি এলাকা থেকে গ্রেফতার তিন ডাকাত। ধৃতদের থেকে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, চপার, আয়রন রড।

বিষ্ণুপুরের ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ডাকাতদল
বিষ্ণুপুরের ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ডাকাতদল
বিষ্ণুপুর: গোপন সূত্রে খবর পেয়ে হায়ানার, সামালি এলাকা থেকে গ্রেফতার তিন ডাকাত। পলাতক আরও কয়েকজন। ধৃতদের থেকে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, চপার, আয়রন রড। ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ
পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুর থানার সামালি এলাকায় বেশ কয়েকজন সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছেন এই খবর পাওয়া মাত্র বিষ্ণুপুর থানার পিসি অফিসার সহ পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিন জনকে হাতে নাতে গ্রেফতার করে। কিন্তু পালিয়ে যায় বেশ কয়েজন।ধৃতদের জেরায় জানতে পারে পুলিশ, সামালি এলাকার একটি কারখানায় ডাকাতির উদ্দেশে জড়ো হচ্ছিলো ডাকাত দল।
advertisement
advertisement
ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এই ডাকাত দলে আর কে কে ছিল তাদের পরিচয় জানাতে চাইছে। এছাড়াও ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া ডাকাত দল কোথায় থেকে আগ্নেয়াস্ত্র যোগাড় করে তাও জানতে চাইছে তদন্তকারি দল।
অর্পণ মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Paragans News: বিষ্ণুপুরের ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ডাকাতদল
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement