advertisement

South 24 Pargana News: বাগানে জল দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত‍্যু ঘটল আরও এক ব‍্যক্তির

Last Updated:

South 24 Pargana News: গিয়েছিলেন ঢেঁড়স বাগানে জল দিতে। কিন্তু সেই যাওয়াই শেষ যাওয়া হবে, তা ভাবতে পারেনি কেউই। ঢেঁড়স বাগানে জল দিতে গিয়ে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ১ ব্যক্তি।

বাগানে জল দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত‍্যু ঘটল আরও এক ব‍্যক্তির
বাগানে জল দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত‍্যু ঘটল আরও এক ব‍্যক্তির
পাথরপ্রতিমা: গিয়েছিলেন ঢেঁড়স বাগানে জল দিতে। কিন্তু সেই যাওয়াই শেষ যাওয়া হবে, তা ভাবতে পারেনি কেউই। ঢেঁড়স বাগানে জল দিতে গিয়ে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ১ ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুরে। সেখানে ইলেকট্রিক মোটরের সাহায্যে ঢেঁড়স বাগানে জল দিতে গিয়েছিলেন শান্তি গোপাল পাত্র (২৪)। এই জল দিতে যাওয়ার পর তাঁর হাত লাগে বিদ্যুতের কাঁটাতার।
advertisement
advertisement
এই ঘটনার পর ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। এই ঘটনা দেখতে পেয়ে তাঁকে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তাঁর পরিবারের লোকজন। এরপর সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বুধবার ঢোলাহাট থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠায়। সেখানেই ওই যুবকের মৃতদেহের ময়নাতদন্ত হবে। এরপর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে‌। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
advertisement
আরও পড়ুনঃ বাঘের পেটে আর নয়! এবার ঘরে বসেই মধু সংগ্রহ করতে পারবে সুন্দরবনের মৌলেরা! লাখ টাকা আয়!
এভাবে বিপজ্জনকভাবে ইলেকট্রিক মটোরের ব্যবহারে আগেও বিপদ ঘটেছে বিভিন্ন জায়গায়। পাথরপ্রতিমার এই ঘটনা তার নবতম সংযোজন। এভাবে বিদ্যুতের খোলা তার ব্যবহার করার সময় সকলকে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে মনে করছেন স্থানীয়রা।
advertisement
Biswajit Halder
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Pargana News: বাগানে জল দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত‍্যু ঘটল আরও এক ব‍্যক্তির
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement