advertisement

South 24 Parganas News: শাল-সেগুনে মুড়বে সুন্দরবন, শুরু হল 'পলাশ' কর্মসূচি

Last Updated:

শাল, সেগুনের মত অর্থকারী বৃক্ষ দিয়ে মুড়ে ফেলার উদ্যোগ, সুন্দরবনে শুরু হল পলাশ কর্মসূচি

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে পালিত হল ‘পলাশ’ কর্মসূচি। মথুরাপুর-২ ব্লক কৃষি অফিস ও পাঞ্জাব ন্যাশ্যানাল ব্যাঙ্কের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়েছে। মূলত অর্থকরী উদ্ভিদ দিয়ে সুন্দরবন এলাকাকে মুড়ে ফেলতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির অধীনে শাল, সেগুন ও মেহগনি গাছের মত অর্থকরী গাছ রোপন করা হচ্ছে গণ-হারে। পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে এই অর্থকরী গাছ কাজে লাগবে। এই গাছ বড় হলে লক্ষ লক্ষ টাকা লাভ হবে।
অর্থকারী গাছের চারা রোপণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর-২ ব্লকের সহ-কৃষি অধিকর্তা শ্রী অভিষেক নস্কর, সহ-কৃষি সম্প্রসারণ অধিকারিক শ্রী রাজু রায়। হাজির ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাউথ সার্কেল ম্যানেজার ও অন্যান্য আধিকারিকগণ।
advertisement
advertisement
নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জয়কৃষ্ণপুর অঞ্চলকে বাছা হয় এই কর্মসূচির জন্য। জয়কৃষ্ণপুর অঞ্চলের বিভিন্ন রাস্তায় শাল, সেগুন, মেহগনি বিভিন্ন বৃক্ষরাজির সমারহে সুসজ্জিত করার যে কর্ম প্রয়াস, তাকে ভীষণভাবে সাধুবাদ জানিয়েছে গ্রামের সাধারণ মানুষ। এই নিয়ে সহ কৃষি-অধিকর্তাকে প্রশ্ন করলে তিনি বলেন, ধরিত্রীকে সবুজ দিয়ে মুড়ে ফেলার এটা আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস বা প্রচেষ্টা আগামী প্রজন্মের জন্য। এই কর্মসূচির নাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও কৃষি দফতরের পক্ষ থেকে যৌথভাবে দেওয়া হয়েছে ‘পলাশ’।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: শাল-সেগুনে মুড়বে সুন্দরবন, শুরু হল 'পলাশ' কর্মসূচি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement