advertisement

South 24 Parganas News: বাঁধে কাজ চলাকালীন তলিয়ে গেল জেসিবি! সুন্দরবনে সঠিক উপায়ে সংস্কারের দাবি স্থানীয়দের 

Last Updated:

সুন্দরবনে সঠিক উপায়ে বাঁধ সংস্কার নিয়ে উঠছে প্রশ্ন। প্রতি বছর এই সমস্ত এলাকায় বাঁধ সারানো হলেও দেখা গিয়েছে সেই বাঁধ পরে ক্ষতিগ্রস্ত হয়েছে‌।

+
বেহাল

বেহাল নদীবাঁধ

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে সঠিক উপায়ে বাঁধ সংস্কার নিয়ে উঠছে প্রশ্ন। প্রতি বছর এই সমস্ত এলাকায় বাঁধ সারানো হলেও দেখা গিয়েছে সেই বাঁধ পরে ক্ষতিগ্রস্ত হয়েছে‌। ফলে সঠিকভাবে সেই বাঁধ সারানো হচ্ছে না বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। সম্প্রতি কোজাগরী পূর্ণিমাতে নদীর জোয়ারের জল‌ বাড়ায় বাঁধে ধ্বস নামে নামখানার নারায়ণগঞ্জ এলাকায়। যে সময় এই ধ্বস নামে তখন সেখানে বাঁধ সংস্কারের কাজ চলছিল। সেই সময় নদীতে জেসিবিও তলিয়ে যায়।
এ নিয়ে জেসিবি চালক লতিফ খাঁ জানিয়েছেন, কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনা ঘটে গিয়েছে। সেচ দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে সবকিছু দেখেছেন, এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। বাঁধের এই অবস্থা নিয়ে আতঙ্কিত স্থানীয়রা। এ নিয়ে পুষ্প বাগ নামের স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, বাঁধ ভাঙলে ক্ষতি হবে অনেকটাই। বাঁধ ভাল ভাবে দিলে খুবই ভাল হয়। এই একই কথা বলছেন সমগ্র সুন্দরবন এলাকার মানুষজন। বাঁধ গুলিকে সঠিক উপায়ে সংস্কার করা হলে তা সহজে ভাঙবে না বলে দাবি তাদের। না হলে সারাবছর আতঙ্কে থাকতে হয় তাদের।
advertisement
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাঁধে কাজ চলাকালীন তলিয়ে গেল জেসিবি! সুন্দরবনে সঠিক উপায়ে সংস্কারের দাবি স্থানীয়দের 
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement