advertisement

South 24 Parganas News: গিলারছাট পঞ্চায়েতে কেমন কাজ হল? পঞ্চায়েত ভোটের আগে দেখুন ভিডিও

Last Updated:

বিগত ৫ বছরে দ্রুত রূপ পরিবর্তন হয়েছে এই এলাকার। বেশ কয়েকটি নতুন রাস্তাও তৈরি হয়েছে‌। সঙ্গে এলাকায় রাইস মিল সহ একাধিক উন্নয়নমূলক পরিকাঠামো গড়ে উঠেছে। পুরানো রাস্তাগুলিকে সংস্কার করা হয়েছে। পঞ্চায়েত অফিসের মধ্যে বসানো হয়েছে রাস্তার সামগ্রী পরীক্ষা করার যন্ত্রপাতি।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: মথুরাপুর-২ ব্লকের প্রাণকেন্দ্র কম্পানিরঠেক। এখানেই অবস্থিত বিডিও, বিএলআরও, থানা সহ একাধিক গুরুত্বপূর্ণ অফিস। আর সেই কম্পানিরঠেকের একেবারে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই গ্রাম পঞ্চায়েতের কার্যালয়। গত বেশ কয়েক বছরে একাধিক ঘটনা এই এলাকাকে লাইমলাইটে নিয়ে এসেছে।
এই এলাকাটি ব্লকের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এখানে উন্নয়ন হয়েছে বলে দাবি শাসক শিবিরের। উন্নয়নের চিহ্ন চোখেও পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়দের একাংশ। বিগত ৫ বছরে দ্রুত রূপ পরিবর্তন হয়েছে এই এলাকার। বেশ কয়েকটি নতুন রাস্তাও তৈরি হয়েছে‌। সঙ্গে এলাকায় রাইস মিল সহ একাধিক উন্নয়নমূলক পরিকাঠামো গড়ে উঠেছে। পুরানো রাস্তাগুলিকে সংস্কার করা হয়েছে। পঞ্চায়েত অফিসের মধ্যে বসানো হয়েছে রাস্তার সামগ্রী পরীক্ষা করার যন্ত্রপাতি।
advertisement
advertisement
তবে এলাকাবাসীর একাংশ আবার দাবি করেছেন, এলাকার বেশ কিছু জায়গায় জলের সমস্যা এখনও রয়ে গিয়েছে। গরমের সময় জলের স্তর একেবারে নেমে যায়। এর ফলে চাষের কাজে অসুবিধা হয়।
তবে জলের সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই এলাকায় নতুন ২ টি খাল কাটা হয়েছে। আরও একটি খাল কাটার পরিকল্পনা আছে বলেও জানান গিলারছাট পঞ্চায়েতের প্রধান নবীন মাল। এলাকায় জলের সমস্যা সমাধানে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দাবি করেন মথুরাপুর-২ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উদয় হালদার। শীঘ্রই ফলতা-মথুরাপুর জলপ্রকল্পের কাজ শেষ হলে সেই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন তিনি।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: গিলারছাট পঞ্চায়েতে কেমন কাজ হল? পঞ্চায়েত ভোটের আগে দেখুন ভিডিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement