advertisement

South 24 Parganas News: ক্যানিংয়ে মুরগির গাড়ি উল্টে দুর্ঘটনায় মৃত্যু হল খালাসির

Last Updated:

ক্যানিংয়ে মুরগির গাড়ি উল্টে দুর্ঘটনায় মৃত্যু হল খালাসির। মৃতের নাম খোকন বিশ্বাস। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার ক্যানিং থানার গোপালপুর গোলক পাড়া এলাকায়

এই গাড়িটির উল্টে মৃত্যু হয় খোকনের
এই গাড়িটির উল্টে মৃত্যু হয় খোকনের
ক্যানিং: ক্যানিংয়ে মুরগির গাড়ি উল্টে দুর্ঘটনায় মৃত্যু হল খালাসির। মৃতের নাম খোকন বিশ্বাস। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার ক্যানিং থানার গোপালপুর গোলক পাড়া এলাকায়। উত্তর ২৪ পরগনার বাদুরিয়ার বাসিন্দা খোকন গাড়িতে করে পোল্ট্রি ফার্ম থেকে মুরগি নিতে এসেছিল ক্যানিংয়ে। সেখানেই আচমকা ট্রাক উল্টে যায়।
স্থানীয়রা তড়িঘড়ি গাড়ি থেকে চালক ও খালাসিকে উদ্ধার করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় খোকনের।
advertisement
ওই গাড়িতে থাকা এক প্রত্যক্ষদর্শী তিনি বলেন, ‘‘আমরা উত্তর ২৪ পরগনা বাদুড়িয়া থেকে বারাইপুর ফুলতলা উদ্দেশ্যে মুরগি নিতে যাচ্ছিলাম। আমি একজন পাইকারি মুরগি ব্যবসায়ী। প্রতিদিনের মতো আজও রওনা দিয়েছিলাম বারুইপুর ফুলতলার মুরগির অফিসে।আমরা গাড়িতে প্রায় নয় জনের মত লোক ছিলাম।’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘যতটা মনে পড়ছে খোকন ও গাড়ির ভিতরে চালকের পাশে বসে ঘুমাচ্ছিল । সেই সময় চালক একবার ডানে একবার বামে করছিল তাল সামাল দিতে না পেরে পুকুরের মধ্যে গিয়ে পড়ে। এবং কিভাবে ও গাড়ির তলায় পড়ে গেল তা বুঝে উঠতে পারছি না। তবে ঘটনাস্থলে ওর মৃত্যু হয়েছে।’’ ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ক্যানিংয়ে মুরগির গাড়ি উল্টে দুর্ঘটনায় মৃত্যু হল খালাসির
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement