advertisement

South 24 Parganas News: সুন্দরবন থেকে বাসে করে এবার সোজা কলকাতা! স্বাধীনতা দিবসে চালু নতুন রুট

Last Updated:

৭৭ তম স্বাধীনতা দিবসের দিন দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে ধর্মতলা পর্যন্ত বাস পরিষেবা চালু হল

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: স্বাধীনতা দিবসে কুলতলির মানুষের জন্য বিশেষ উপহার। মইপিঠ থেকে ধর্মতলা বাস পরিষেবা চালু হল মঙ্গলবার। এই রুটে নিয়মিত বাস চালানোর দাবি ছিল দীর্ঘদিন ধরে। ৭৭ তম স্বাধীনতা দিবসের দিন সেই দাবি পূরণ হল।
মইপিঠ থেকে ধর্মতলা বাস পরিষেবা চালু হওয়ায় সুন্দরবনের মানুষের কলকাতায় পৌঁছনো অনেকটাই সহজ হয়ে গেল। এর ফলে কলকাতায় আসার জন্য আগের দিন রাতে আর তাঁদের বাড়ি থেকে বের হতে হবে না। এবার দিনের দিন সকালে বাড়ি থেকে বের হলেই নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে যাবেন। এতে যাতায়াতের খরচও কমবে অনেকটা।
advertisement
advertisement
সুন্দরবনের সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগ গড়ে তোলার জন্য পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের উদ্যোগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের মৈপিঠ থেকে ধর্মতলা এই বাস পরিষেবা চালু হয়েছে। যার উদ্বোধন হল মঙ্গলবার। এরফলে মাত্র ৮৭ টাকা ভাড়া দিয়ে সুন্দরবন থেকে সোজা কলকাতায় পৌঁছে যাওয়া যাবে। এদিন সকাল ৬ টায় মইপিঠ থেকে প্রথম বাস ছাড়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল এবং কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। আগামী দিনে পর্যটকদের সুবিধার জন্য মইপিঠে একটি বাস টার্মিনাল সহ সরকারি রিসোর্ট গড়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন পরিবহণ প্রতিমন্ত্রী।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সুন্দরবন থেকে বাসে করে এবার সোজা কলকাতা! স্বাধীনতা দিবসে চালু নতুন রুট
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement