advertisement

Crime News: এ কেমন কাণ্ড! ইনোভা গাড়িতে লুকিয়ে ২টি গরু, গাড়ি কারা চালাচ্ছিল

Last Updated:

Crime News: ইনোভা গাড়ি করে গরু পাচারের কাজ করা হচ্ছিল বলে মনে করছে পুলিশ।

ইনোভা গাড়িতে গরু। (প্রতীকী ছবি, pixabay)
ইনোভা গাড়িতে গরু। (প্রতীকী ছবি, pixabay)
সোনারপুর : চার চাকা করে নিয়ে যাওয়া হচ্ছে গরু। অবাক চিত্র ধরা পড়ল সোনারপুর থানার রাজপুর এলাকা থেকে। ইনোভা গাড়িতে করে গরু চুরি। পুলিশ ধাওয়া করতেই লাইট পোস্টে ধাক্কা গাড়ির। আহত অবস্থায় রফিক খান নামে গাড়ি চালককে উদ্ধার করে সুভাসগ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে থাকা আরও দুজন পলাতক বলে জানা গিয়েছে।
একটি ইনোভা গাড়ি সোনারপুর মোড় থেকে রাজপুরের দিকে যাচ্ছিল। সোনারপুর থানার পিসি পার্টির সন্দেহ হওয়ায় গাড়িটিকে ধাওয়া করে। সোনারপুরের বারেন্দ্রপাড়া শনি মন্দিরের কাছে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ইনোভা গাড়ির পেছনের সিট খুলে গরু পাচারের কাজ করা হত। গাড়িটিতে মোট তিনটি গরু ছিল। দুর্ঘটনায় একটি গরু মারা গিয়েছে বলে পুলিশ সুত্রে খবর।
advertisement
বাকি দুটি গরুকে উদ্ধার করা হয়েছে। যাতে দেখে সন্দেহ না হয় তারজন্য ইনোভা গাড়ি করে গরু পাচারের কাজ করা হচ্ছিল বলে মনে করছে পুলিশ। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে আন্তরজ্য গরু পাচার চক্রের যোগ আছে কিনা সে বিষয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে গরু চুরির ঘটনা পুলিশের কাছে অভিযোগ আসছিল। সে বিষয়ে এর সঙ্গে কোন যোগসূত্র আছে কিনা, তাও কিন্তু খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। লিশ ধরার সময় যে দুজন ব্যক্তি পালিয়েছে, তাদেরকে খোঁজের তল্লাশি চালাচ্ছে। কোথা থেকে এই গরু চুরি করা হয়েছে তাও তদন্ত করে দেখছে পুলিশ।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Crime News: এ কেমন কাণ্ড! ইনোভা গাড়িতে লুকিয়ে ২টি গরু, গাড়ি কারা চালাচ্ছিল
Next Article
advertisement
CPIM Meenakshi Mukherjee: 'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
  • ১৯২টিতে প্রার্থিতালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট

  • উত্তরপাড়া বিধানসভায় বাম প্রার্থী মীনাক্ষী

  • প্রার্থী হয়েই প্রচার শুরু করলেন এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement