advertisement

South 24 Parganas News: বিয়ে হচ্ছিল এক নাবালিকার, রুখতে গিয়ে আক্রান্ত হল পুলিশ!

Last Updated:

নাবালিকার বিয়ে বন্ধ করতে গিয়ে আক্রান্ত ক্যানিং থানার পুলিশ। এক নাবালক ও নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছিল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায়। সেই খবর পেয়ে সোমবার রাতে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে যায় বিয়ে বন্ধ করতে।

#ক্যানিং : নাবালিকার বিয়ে বন্ধ করতে গিয়ে আক্রান্ত ক্যানিং থানার পুলিশ। এক নাবালক ও নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছিল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায়। সেই খবর পেয়ে সোমবার রাতে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে যায় বিয়ে বন্ধ করতে। অভিযোগ সেখানে পুলিশকে দেখেই ঐ বিয়ে বাড়ির লোকজন কার্যত পুলিশের দিকে তেড়ে আসে। পুলিশকর্মীরা পরিবারের লোকজনকে বোঝানোর চেষ্টা করেন নাবালিকা বিয়ের কুফল সম্পর্কে।
কিন্তু সে কথা না শুনে উল্টে ঐ বিয়ে বাড়ির লোকজন পুলিশের উপর চড়াও হয়। অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি তাঁদের লক্ষ্য করে ইট, লাঠি, শাবল, কড়াত দিয়ে হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয় পুলিশ গাড়ির কাঁচ। ঘটনায় ক্যানিং থানার এক সাব ইন্সপেক্টর সহ মোট পাঁচ পুলিশকর্মী জখম হয়েছেন। আহতদেরকে রাতেই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
advertisement
আরও পড়ুনঃ নামখানার নারায়ণপুরে পানীয় জলের সংকট! অসুবিধায় স্থানীয়রা
এই ঘটনায় মাথা ফেটেছে ঐ সাব ইন্সপেক্টরের। ঘটনার খবর পেয়েই ক্যানিং থানার আই সি সৌগত ঘোষের নেতৃত্বে ক্যানিং থানার আরও পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। ততক্ষণে অভিযুক্তরা অনেকেই সেখান থেকে পালিয়ে গেছেন। তবে পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় কুমার নামে এক ব্যক্তিতে সোমবার রাতেই গ্রেফতার করেছে। ধৃতকে আজ‌ আলিপুর আদালতে তোলা হবে।
advertisement
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বিয়ে হচ্ছিল এক নাবালিকার, রুখতে গিয়ে আক্রান্ত হল পুলিশ!
Next Article
advertisement
Bomb Threat Update: আদালতে ভুয়ো হুমকি মেল, বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের! বোমাতঙ্কের পর আশ্বাস নবান্নের
আদালতে ভুয়ো হুমকি মেল,বিচারকদের নিরাপত্তা রাজ্যের দায়িত্ব! বোমাতঙ্কের পর আশ্বাস নবান্নের
  • রাজ্যের আদালতে আদালতে ভুয়ো বোমাতঙ্ক৷

  • সাংবাদিক বৈঠক করে আশ্বস্ত করল রাজ্য প্রশাসন৷

  • বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের, আশ্বাস ডিজি-র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement