advertisement

আগুনে ভস্মীভূত ক্যানিংয়ের বাল্ব কারখানা, লক্ষাধিক টাকার ক্ষতি

Last Updated:

শুক্রবার গভীর রাতে ক্যানিং থানার এক নম্বর দিঘীরপাড় পঞ্চায়েতের তাঁতকল মোড়ের কাছে একটি ইলেকট্রিকের বাল্ব তৈরীর দোকান ঘরে আগুন লাগে। ভস্মিভুত হয়ে যায় গোটা দোকান। প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকার ক্ষতি।

আগুন নেভানোর কাজ চলছে
আগুন নেভানোর কাজ চলছে
ক্যানিং: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ইলেকট্রিক বাল্ব তৈরির কারখানা। বিধ্বংস অগ্নিকাণ্ডটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার দীঘির পাড়ে। শুক্রবার গভীর রাতে ক্যানিং থানার এক নম্বর দিঘীরপাড় পঞ্চায়েতের তাঁতকল মোড়ের কাছে ওই বাল্ব তৈরীর কারখানায় আগু লাগে। প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকার বাল্ব তৈরির সরঞ্জাম সহ দোকানটি সম্পূর্ণ পুড়ে যায় বলে জানায়।
অগ্নিকাণ্ডের ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ গ্রাস করে নিয়েছে দোকানটি। দোকান মালিক সৌমেন নস্কর বলেন, শুক্রবার রাতে হঠাৎ এই দোকানে আগুন লেগেছে এমনই খবর পেয়েছিল । সময় নষ্ট না করে দোকানের দিকে ছুটে যাই গিয়ে দেখি দাউ দাউ করে জ্বলছে দোকান।
advertisement
advertisement
অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ও ক্যানিং মহকুমা দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল আধিকারিদের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। আগুন লাগার ঘটনায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি দিশাহারা নস্কর পরিবার।‌
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
আগুনে ভস্মীভূত ক্যানিংয়ের বাল্ব কারখানা, লক্ষাধিক টাকার ক্ষতি
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement