advertisement

South 24 Parganas News: গৃহবধূকে পুড়িয়ে মারার অভি‌যোগ কাকদ্বীপে! আটক দুই

Last Updated:

কোজাগরি লক্ষ্মীপুজোয় ঘরের লক্ষ্মীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল কাকদ্বীপে। অভিযোগের আঙুল উঠল ওই গৃহবধূর শশুরবাড়ির পরিবারের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম শিউলি পাঁজা গিরি (২০)।

মৃত শিউলি পাঁজা
মৃত শিউলি পাঁজা
#কাকদ্বীপ : কোজাগরি লক্ষ্মীপুজোয় ঘরের লক্ষ্মীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল কাকদ্বীপে। অভিযোগের আঙুল উঠল ওই গৃহবধূর শশুরবাড়ির পরিবারের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম শিউলি পাঁজা গিরি (২০)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের হারুউড পয়েন্ট কোস্টাল থানার প্রসাদপুরে। এই ঘটনায় মৃতার শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। যে ঘরে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে সেই ঘরটি তদন্তের জন্য সিল করেছে পুলিশ। শুক্রবার ডায়মন্ড হারবার পুলিশ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ বছর আগে নামখানার সাতমাইলের শিউলির সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় প্রসাদপুরের গুরুপদর। গুরুপদ পেশায় পরিযায়ী শ্রমিক। স্বামী না থাকায় শ্বশুর ও শাশুড়ি গৃহবধূর ওপর বিভিন্ন কারণে নির্যাতন চালাত বলে অভিযোগ। সম্প্রতি ওই গৃহবধূ অত্যাচার সহ্য করতে না পেরে এক আত্মীয়ের বাড়িতে চলে যায়। বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়ি ফিরেছিল ওই গৃহবধূ। অভিযোগ, এরপর মারধর করার পর ওই গৃহবধূকে একটি ঘরের মধ্যে আটকে রেখে গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দেয় শশুরবাড়ির পরিবারের লোকজন।
advertisement
আরও পড়ুনঃ গ্রামের লক্ষ্মীপুজোয় দুই পাড়ার লড়াই! জমজমাট মথুরাপুরের খোজখিদির
এরপর ওই গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে ছুটে আসে এবং ওই গৃহবধূকে উদ্ধার করে কাকদ্বীপ মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। এরপর ওই মহিলার অবস্থার অবনতি হওয়ায় তাকে ডায়মন্ড হারবার ম‍্যেডিক‍্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে চিকিৎসা চলাকালীন ওই গৃহবধূর মৃত্যু হয়। শুক্রবার ওই গৃহবধূর মৃতদেহের ময়নাতদন্ত করা হবে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে। এরপরই মৃতদেহ ওই গৃহবধূর বাপের বাড়ির পরিবারের লোকের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: গৃহবধূকে পুড়িয়ে মারার অভি‌যোগ কাকদ্বীপে! আটক দুই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement