advertisement

‘বামপন্থীদের মধ্যেও ভাল লোক আছেন’: মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:
#কলকাতা: সামনেই লোকসভা নির্বাচন ৷ লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে কোনও হাতিয়ারকেই যেন বাদ রাখছে না তৃণমূল কংগ্রেস ৷ আর তাই তো শুক্রবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কনভেনশনে ১৯ জানুয়ারি ব্রিগেডে সমাবেশের ডাক দিয়ে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন, বামপন্থী নেতাদের উদ্দেশ্য করে বলেন, ‘বামপন্থীদের মধ্যেও ভাল লোক আছেন’
এদিনে, তৃণমূলের বর্ধিত সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা জানান, বিজেপির মত টাকা নেই তৃণমূলের ৷ বিজেপির কাছে সিপিএম বিক্রি হয়েছে ৷ বামপন্থীদের মধ্যেও ভাল লোক আছেন, তৃণমূলে আসতে চাইলে স্বাগত ৷
মমতা আরও বলেন, ইভিএম ভাল করে যাচাই করতে হবে ৷ ৩ বার ইভিএম যাচাই করতে হবে ৷ ভোটার তালিকার দিকে নজর দিন ৷ ইভিএমে কারচুপি চায় বিজেপি ৷ দলের যুব নেতাদের নির্দেশ দিয়ে মমতা বলেন, ৩০টি করে দেওয়াল লিখতে হবে ৷ ১৯ জানুয়ারি থেকে বুথে বুথে বৈঠক ৷  দেওয়াল লিখনে জোর দিন ৷
advertisement
advertisement
মমতার কথায়, দু’-একটি দল ছাড়া সবাই আসবে ৷ ১৯ জানুয়ারি ব্রিগেডে অনেক দল আসবে ৷ আমার ছবির ব্যবহার পছন্দ করি না ৷ নিজের ছবি টাঙিয়ে দলের প্রচার নয় ৷ বামফ্রন্ট এখন সাইনবোর্ড ৷ আদর্শবাদী বামপন্থীদের পছন্দ করি ৷ সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়তি দায়িত্ব নিতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ৷
২০১৯-এর লোকসভা নির্বাচনের কথা মাথা রেখে এদিন মুখ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রদেশে ভোটে লড়বে না তৃণমূল ৷ ঝাড়খণ্ডে তৃণমূলস্তর থেকে কাজ করুন ৷
advertisement
ঝাড়খণ্ড দেখবে অরূপ বিশ্বাস, শুভেন্দু ৷ অসমের পরিস্থিতির দিকে নজর দিন, কোচবিহার, জলপাইগুড়ির নেতাদের নির্দেশ দিলেন মমতা ৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রী জানান, কিষাণগঞ্জ,ওড়িশার দায়িত্বে শুভেন্দু, মণিপুরের দায়িত্বে ডেরেক ও’ব্রায়েন, মহারাষ্ট্রের দায়িত্বে দীনেশ ত্রিবেদী, ওড়িশার কয়েকটি আসনে তৃণমূল লড়বে ৷
বিহার দেখবে অর্জুন সিং ৷ প্রতি মাসে সব রাজ্যের রিপোর্ট নেব ৷ অসম ও ঝাড়খণ্ডে প্রার্থী দেবে তৃণমূল ৷
advertisement
মমতা আরও বলেন, কারা অস্ত্র নিয়ে এলাকায় ঘুরছে? কারা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে? এলাকায় নজর রাখতে হবে কর্মীদের ৷ খবর পেলেই থানায় জানান ৷
পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে ৷ দার্জিলিং শান্ত রাখতে চায় না বিজেপি ৷ জঙ্গলমহল ভাল থাকুক চায় না বিজেপি ৷ মাওবাদীদের ঢোকাচ্ছে বিজেপি ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘বামপন্থীদের মধ্যেও ভাল লোক আছেন’: মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement