advertisement

Siliguri News | Cow Smuggling: পিকআপ ভ্যানে পাচার করা হচ্ছিল গরু! সীমান্তে জওয়ানদের চেষ্টায় চরম পরিণতি! জানুন

Last Updated:

Siliguri News | Cow Smuggling: এত কিছুর পরেও থেমে নেই গরু পাচার! এবার নকশালবাড়ির ভারত নেপাল সীমান্তে ঘটল ভয়াবহ কাণ্ড

পিকআপ ভ্যানে পাচারের চেষ্টা, সীমান্তে উদ্ধার ৬ টি গরু, গ্রেফতার ১
পিকআপ ভ্যানে পাচারের চেষ্টা, সীমান্তে উদ্ধার ৬ টি গরু, গ্রেফতার ১
#নকশালবাড়ি : নকশালবাড়ির ভারত নেপাল সীমান্তে ৬টি গরু ও দুটি পিকআপ ভ্যান সহ গ্রেফতার এক যুবক । ধৃতের নাম বান্টি হেমব্রম ।নকশালবাড়ির বাসিন্দা । জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে সীমান্তে টহলদারি চালানোর সময় ৬টি গরু ও দুটি পিক‌আপ ভ্যান সহ এক যুবককে আটক করে এস‌এসবি’র ৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা । এরপর তাকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয় । গরু পাচারের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে নকশালবাড়ি থানার পুলিশ ।
সূত্রের খবর, গরুগুলো উদ্ধার হয় শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের বড় মনিরাম জোত এলাকায় । গোপনসূত্রে এসএসবি নকশালবাড়ির ৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা খবর পায় যে দুটি পিকআপ ভ্যানে ইন্দো নেপাল সীমান্ত দিয়ে পাচার হবে গরু । সেই খবরের ভিত্তিতে ৯ জনের একটি দল সীমান্তে নাকা চেকিং শুরু করে । এরপরই দুটি পিক আপ ভ্যানে গোরু বোঝাই করে পাচার করার সময় , এসএসবি জওয়ানরা আটক করে গোরু বোঝাই পিক আপ ভ্যানটিকে ।
advertisement
গাড়ি দুটি থেকে উদ্ধার হয় ৬ টি গরু । এই পাচারের ঘটনায় বাকিরা পালাতে সক্ষম হলেও আটক করা হয় এক পাচারকারীকে । এদিন রাতেই পিক আপ ভ্যান সহ গরু গুলিকে তুলে দেওয়া হয়েছে নকশালবাড়ি পুলিশের হাতে । এদিনের অভিযানে এস এস বির তরফে ছিলেন , এসএসবির অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এস এন বর্মণ , এসএসবি-র অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মিলন চন্দ্র শীল প্রমূখ ।
advertisement
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News | Cow Smuggling: পিকআপ ভ্যানে পাচার করা হচ্ছিল গরু! সীমান্তে জওয়ানদের চেষ্টায় চরম পরিণতি! জানুন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement