advertisement

Siliguri News: আফগানিস্তানের শুকনো ফলে মজেছে শিলিগুড়ি

Last Updated:

ড্রাই ফ্রুটসগুলো সরাসরি আফগানিস্তান থেকে আনা হয়েছে। সেই খাঁটি শুকনো ফলের স্বাদ নিতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের চর্ম মেলায় ছুটে আসছে শিলিগুড়ির মানুষ

+
title=

শিলিগুড়ি: আফগানিস্তানের হরেক ড্রাই ফ্রুটসে মজেছে শিলিগুড়ি। শহরে চলছে চর্ম মেলা। শীতের শেষে খানিকটা দেরি করেই এই বছর চর্ম মেলা শুরু হয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে। মোট ২৬ টি স্টল আছে। তার মধ্যে চারটি স্টল দিল্লির এবং বাকি দোকানগুলি কলকাতার। এর মধ্যে আফগানি ড্রাই ফ্রুটসের স্টল সবচেয়ে বেশি নজর কেড়েছে। হোয়াইট মামরা, ব্রাউন মামরা, চিলখোজা, সাইতুত সহ আরও নানান ধরনের সম্ভার আছে এই স্টলটিতে।
বিহারের বাসিন্দা মহম্মদ সাব্বির এই আফগানি ড্রাই ফ্রুটসের স্টলটি দিয়েছেন। তিনি জানান, বেশিরভাগ ড্রাই ফ্রুটস আফগানিস্তান ও সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছে। এগুলি শরীরকে ফিট রাখার জন্য অত্যন্ত ভালো। যারা নিয়মিত শরীর চর্চা করেন তাঁরা এই ড্রাই ফ্রুটস নিয়ে যাচ্ছেন। এছাড়াও অনেকে আফগানি ড্রাই ফ্রুটস চেখে দেখার লোভেও এখান থেকে কেনাকাটা করছেন। ২০০-৩০০ টাকা থেকে শুরু করে ৬০০-৭০০ টাকা পোয়া দরে বিক্রি হচ্ছে নানান রকমের ড্রাই ফ্রুটস। হোয়াইট মামরা, ব্রাউন মামরা, চিলখোজা, সাইতুত, আনজির, বিভিন্ন রকমের আখরোট, পেস্তা, কিউই ফল আছে। সৌদির বিখ্যাত খেজুর‌ও পাওয়া যাচ্ছে দোকানটিতে।
advertisement
advertisement
মেলায় ঘুরতে আসা শ্যামল রায় বলেন, শুকনো ফলের এখন ভালো কদর আছে। শরীর ভালো রাখার জন্য অত্যন্ত উপযোগী এই শুকনো ফল। তাই চর্ম মেলায় ড্রাই ফ্রুটসের দোকান দেখে এখানে আসা।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: আফগানিস্তানের শুকনো ফলে মজেছে শিলিগুড়ি
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement