advertisement

ট্যুইটারে পর্ন সাইটের লিঙ্ক শেয়ার করে তোপের মুখে পড়লেন শিল্পা শিন্ডে

Last Updated:
#মুম্বই: আরও একবার খবরের শিরোনামে উঠে এল ‘বিগ বস ১১’-র বিজয়িনী শিল্পা শিন্ডে ৷ এ বার ট্যুইটারে একটি পর্ন সাইটের লিঙ্ক শেয়ার করে ট্রোলড হলেন এই অভিনেত্রী ৷ তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায় ৷ সরগরম হয়ে উঠল নেটদুনিয়া ৷ এমনকী সমালোচনার মুখে পড়লেন ঘণিষ্ঠদেরও ৷
তবে শিল্পা আচমকা একটি পর্ন সাইটের লিঙ্ক ট্যুইট করতে গেলেন কেন ?
বেশ কিছুদিন আগে একটি আপত্তিকর ভিডিও ওই সাইটটিতে আপলোড করা হয় ৷ দাবি করা হয় ভিডিওটি শিল্পা শিন্ডেরই ৷ আর আপলোড হওয়া মাত্রই ভিডিও ভাইরাল হয়ে যায় ৷ তবে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি যে শিল্পা নন তা জানিয়েছিলেন খোদ অভিনেত্রীই ৷ আর সেই দাবির স্বপক্ষে প্রমাণ দিতে গিয়ে আসল পর্ন ভিডিও’র লিঙ্ক আপলোড করে দেন তিনি ৷ ট্যুইটে লেখেন,‘‘ দয়া করে ভিডিওটি দেখলে বুঝবেন যাদের কোনও কাজ নেই, তাঁরা অন্যের জীবনে সর্বনাশ করার চেষ্টা সবসময় করে ৷ এই সেই আসল মেয়ে যার ভিডিও আমার নামে আপলোড করা হয়েছে ৷ ”
advertisement
advertisement
তবে এই লিঙ্কটি পোস্ট করার সঙ্গে সঙ্গে সমালোচনার বন্যা বইয়ে দেন নেটিজেনরা ৷ কমেন্টবক্স ভরে যায় নিন্দায় ৷ এমনকী ‘বিগ বস-১১’র প্রতিযোগী হিনা খানের বয়ফ্রেন্ড রকি জয়সওয়ালও শিল্পা শিন্ডের এ হেন কার্যকলাপের সমালোচনা করেন ৷
8
তিনি কমেন্টবক্সে লেখেন, ‘‘“শিল্পা তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা একদমই অনঅভিপ্রেত ৷ এ নিয়ে তোমার কথা বলার সম্পূর্ণ অধিকার রয়েছে ৷ তবে তুমি কি এটা ভেবেছো যে মেয়েটার ভিডিও আপলোড হয়েছে সেও হয়তো কোন বাজে ঘটনার শিকার ৷ অথবা তাঁকে হয়তো বিষয়টি জোর করে করানো হয়েছে ৷ ফলে এ ঘটনাটি প্রচার করা তোমার একদমই উচিত নয় ৷” পিছিয়ে ছিলেন না হিনা খানও ৷
advertisement
9
ট্যুইটারে হিনা লেখেন, ‘‘এটা সত্যি দুঃখের বিষয় যে একজন পাবলিক ফিগার হওয়া সত্ত্বেও সচেতন হচ্ছেন না সেলিব্রিটিরা ৷ তাঁদের কাছে এক সেকেন্ডে কোটি কোটি মানুষের কাছে পৌঁছনোর ক্ষমতা আছে বলে তার মানে এটা নয় যে, তিনি এর অপব্যবহার করবেন৷ এ সব নিয়ে আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ৷ এটা বাস্তব জীবন ৷ রিয়েলিটি শো নয় ৷ ”
advertisement
10
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ট্যুইটারে পর্ন সাইটের লিঙ্ক শেয়ার করে তোপের মুখে পড়লেন শিল্পা শিন্ডে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement