advertisement

মহাবীর জয়ন্তীর শুভেচ্ছাবার্তায় গৌতম বুদ্ধের ছবি ! ট্রোলড শশী থারুর

Last Updated:

ফের সোশ্যাল মিডিয়ায় ট্রোলড শশী থারুর ৷ মহাবীর জয়ন্তী নিয়ে শুভেচ্ছাবার্তা পোস্ট করে টুইটারে ট্রোলড হলেন প্রবীণ এই কংগ্রেস নেতা ৷ ঘটনাটা ঠিক কী ?

#নয়াদিল্লি: ফের সোশ্যাল মিডিয়ায় ট্রোলড শশী থারুর ৷ মহাবীর জয়ন্তী নিয়ে শুভেচ্ছাবার্তা পোস্ট করে টুইটারে ট্রোলড হলেন প্রবীণ এই কংগ্রেস নেতা ৷ ঘটনাটা ঠিক কী ?
আজ মহাবীর জয়ন্তী ৷ জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর মহাবীরের জন্মদিন ৷ এই উপলক্ষ্যেই টুইটারের একটি শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন শশী ৷ শুভেচ্ছাবার্তার সঙ্গে দিয়েছেন একটি ছবিও ৷ কিন্তু ভুল করে মহাবীরের ছবি না দিয়ে গৌতম বুদ্ধের একটি ছবি পোস্ট করে ফেলেছেন তিনি ৷ আর এতেই নেটিজেনদের একের পর এক সমালোচনায় বিদ্ধ থারুর ৷
advertisement
advertisement
অনেকে বলেছেন, ভারতের ইতিহাস নিয়ে অনেক বই লেখার পরেও মহাবীর আর বুদ্ধের মধ্যে গুলিয়ে ফেলেছেন তিনি ৷ কেউ বা ইদের নামাজের ছবি পোস্ট করে লিখেছেন হ্যাপি দিওয়ালি ৷ কেউ আবার লিখেছেন, যাঁর বইয়ের নাম ‘আই অ্যাম এ হিন্দু’, তিনি মহাবীর জয়ন্তীতে গৌতম বুদ্ধের ছবি পোস্ট করেছেন ৷
advertisement
এর আগেও টুইট বিপাকে পড়েছিলেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা ৷ বিশ্ব সুন্দরী মানুষী ছিল্লারকে খুচরো পয়সা বলে সমালোচনার মুখে পড়তে হয়েছিল শশীকে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মহাবীর জয়ন্তীর শুভেচ্ছাবার্তায় গৌতম বুদ্ধের ছবি ! ট্রোলড শশী থারুর
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement