advertisement

বিচ্ছেদের পর দায় কার, এবার বিচার করবে সুপ্রিম কোর্ট

Last Updated:

লিভ-ইন সম্পর্ককে বিবাহের আখ্যা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট ।

#নয়াদিল্লি: এবার লিভ-ইন সম্পর্কের জটও পৌঁছাল সুপ্রিম কোর্টের দোড়গোড়ায় । কোনো মহিলার সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থেকে, তাঁর সাথে সম্মতিমূলক যৌন সম্পর্কে থাকার পর বা বিবাহের প্রতিশ্রুতি দেওয়ার পর কোনো কারণে বিচ্ছেদ ঘটলে তা পুরুষটির দায়বদ্ধতার আওতায় পড়ে কিনা তা এবার খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট । লিভ-ইন সম্পর্ককে কার্যতভাবে বিবাহ হিসেবে গণ্য করা যায় কিনা সেই বিষয়টিও তারা খতিয়ে দেখবে ।
কর্ণাটকে জনৈক এক ব্যক্তির বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা চলাকালীন এই বিষয়টি প্রসঙ্গে আসে । ওই ব্যক্তি বিচার আদালত ও হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান এবং সেই মামলা চলাকালীন এই প্রশ্ন তোলে জাস্টিস একে গোয়েল ও এস আব্দুল নাজিরের নেতৃত্বাধীন বেঞ্চটি । ঐ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ ৬ বছর এক মহিলার সাথে সম্পর্কে ছিলেন । ঐ মহিলা অভিযোগ তোলেন তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ও সেই কারণেই তিনি এই সম্পর্কে রাজি হয়েছিলেন । কিন্তু তা না হওয়ার ফলে তিনি ধর্ষণের অভিযোগ জানান । এরপরই ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ধারায় মামলা রুজু হয় ।
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের তরফে বলা হয় যে লিভ-ইন সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট আইন প্রণদিত হয়নি । এর আগেও জাস্টিস একে গাঙ্গুলী ২০১২ সালে তাঁর লেখা একটি প্রবন্ধে লিভ-ইন সম্পর্ককে বিবাহসুলভ সম্পর্ক হিসেবে গণ্য করা যায় কিনা তা খতিয়ে দেখার কথা বলেছিলেন । এদিনও সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয় যে দেশের ব্যক্তিগত আইনে এই সম্পর্ক স্থান পেতে পারে সেটিও বিচার করে দেখা হবে ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিচ্ছেদের পর দায় কার, এবার বিচার করবে সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement