advertisement

‘সমাজের স্বার্থেই আন্না হাজারে-কে বাঁচান’, মহারাষ্ট্র সরকারের কাছে আর্জি শিবসেনার

Last Updated:
#মুম্বই: ‘আন্না হাজারে-কে বাঁচান ৷’ সোমবার মহারাষ্ট্র সরকারের কাছে এমন আর্জিই জানিয়েছে শিবসেনা ৷
গত বুধবার মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় রালেগন সিদ্ধি গ্রামে অনশনে বসেছেন বিশিষ্ট সমাজকর্মী আন্না হাজারে ৷ এই নিয়ে টানা ছ’দিনে পড়ল তাঁর অনশন ৷ আন্নার দাবি, কৃষকদের সমস্যার সমাধান করতে হবে এবং লোকপাল বিল (জনগণের স্বার্থ রক্ষায় এবং খেটে খাওয়া মানুষের যথার্থতা লাভ করে) ও লোকায়ুক্তের নিয়োগ করতে হবে ৷
গত পাঁচদিন ধরে চলা অনশনকে সমর্থন জানিয়েছে শিবসেনা ৷ অনশনের জেরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন আন্না হাজারে ৷ শিবসেনার তরফে প্রকাশিত সাপ্তাহিক সংবাদপত্র ‘সামানা’-তে উঠে এসেছে এই বিষয়টি ৷ সেনা-র তরফে জানানো হয়েছে, ‘আগে আন্নার জীবনকে বাঁচান ৷ তারপর বাকি বিষয় নিয়ে পরে ভাববেন ৷’ একইসঙ্গে মোদি সরকারকেও সতর্ক করেছে শিবসেনা ৷ ‘যদি কৃষকদের জন্য এই লড়াইয়ে চরমতম শারীরিক ক্ষতি হয় আন্না হাজারের ৷ তাহলে আমাদেরই সমাজের কলুষিত দিকটি ফুটে উঠবে ৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘সমাজের স্বার্থেই আন্না হাজারে-কে বাঁচান’, মহারাষ্ট্র সরকারের কাছে আর্জি শিবসেনার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement