advertisement

‘পেট্রোল ডিজেলের দামবৃদ্ধি তো ভাল খবর’, বিজেপি নেতার মন্তব্যে বিতর্কের ঝড়

Last Updated:
#নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের দাম লাগামহীন ৷ পেট্রোল পাম্পের ইলেকট্রিক বোর্ডগুলিতে জ্বলজ্বল করছে; ডিজেলের দাম কলকাতায় প্রতি লিটারে ৭৪.১৯ টাকা ৷ অন্যদিকে, লিটারে ১৬ পয়সা দাম বেড়েছে পেট্রোলের ৷ কলকাতায় লিটার প্রতি পেট্রোল ৮২.২২ টাকা ৷ কলকাতার পাশাপাশি অন্য মেট্রো সিটি গুলোতেও জ্বালানির দাম আকাশছোঁয়া ৷ আজ নিয়ে ক্রমাগত সাত আটদিন ধরে ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম ৷ এবার জ্বালানির ক্রমবর্ধমান দাম নিয়েই মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা নলীন কোহলি ৷
কোহলি বলেন,
গত বেশ কয়েকদিন ধরে পেট্রোল-ডিজেলের দাম লাগাতার বেড়ে চলেছে ৷ দামবৃদ্ধিতে লাভবান হয় কেন্দ্র ও রাজ্য ৷ এতে জিএসটি আদায়ও বাড়ে ৷ আর এতে কেন্দ্রের পাশাপাশি লাভবান হয় রাজ্যও ৷
advertisement
মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ছুঁয়েছে ৮৬.৭২ টাকা ৷ ডিজেলের দাম লিটার প্রতি ৭৫.৭৪ টাকা ৷ দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৭৯.৩১ টাকা এবং ডিজেলের দাম ৭১.৩৪ টাকা ৷ চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১৭ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮২.৪১ টাকা ৷ গত কয়েকদিন ধরেই উর্দ্ধমুখী পেট্রোল ডিজেলের দাম ৷ মঙ্গলবার সেই দর সমস্ত রেকর্ডকে টপকে গিয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে তেলের দরে ক্রমাগত বৃদ্ধি এবং মার্কিন ডলারের নিরিখে টাকার দরে অবিরাম পতনের জেরেই বাড়ছে পেট্রোল ডিজেলের দাম ৷
advertisement
গত পাঁচ মাসে পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি ৪.৬৬ টাকা এবং ডিজেলের দাম ৬.৩৫ টাকা বেড়েছে ৷ লাগাতার জ্বালানির দাম বৃদ্ধির জেরে মাথায় হাত মধ্যবিত্তদের ৷ এই মধ্যেই এবার বিতর্কিত মন্তব্য করে জনরোষের মুখে পড়লেন নলীন কোহলি ৷
kohli
তবে, এই মন্তব্য করে বিতর্কের মুখে পড়তেই সাফাই দিলেন কোহলি ৷ নিজের মন্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে তিনি দাবি করলেন,
আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে ৷ পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি ভাল, একথা বলিনি ৷ পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতাভুক্ত করা নিয়ে আলোচনা এগোতে পারে, এমনই বলেছি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘পেট্রোল ডিজেলের দামবৃদ্ধি তো ভাল খবর’, বিজেপি নেতার মন্তব্যে বিতর্কের ঝড়
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement