advertisement

১ টাকার কয়েন নিতে অস্বীকার রেলকর্মীর, হয়রানির শিকার সাধারণ মানুষ

Last Updated:

কিছুতেই মিটছে না কয়েন বিড়ম্বনা। বারবার প্রচার, সচেতনতা সত্ত্বেও এক টাকার ছোট কয়েন নিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।

#কলকাতা: কিছুতেই মিটছে না কয়েন বিড়ম্বনা। বারবার প্রচার, সচেতনতা সত্ত্বেও এক টাকার ছোট কয়েন নিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এবার খোদ রেলের বিরুদ্ধেই কয়েন নিতে না চাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় বর্ধমানের জেলাশাসকের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন ভুক্তভোগী সৌভিক দাস।
প্রচারই সার, এক টাকার ছোট কয়েন নিয়ে সাধারণ মানুষের বিড়ম্বনা অব্যহত। বর্ধমান স্টেশন থেকে গাঙপুরের একটি টিকিট কাটতে যান সৌভিক দাস নামে এক যুবক। টিকিটের মূল্য বাবদ পাঁচটি এক টাকার ছোট কয়েন দেন তিনি। কাউন্টারে থাকা রেলকর্মী তা নিতে অস্বীকার করেন। মোবাইলে সেই ঘটনা রেকর্ড করেন রেলযাত্রী সৌভিক দাস। রেল কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
advertisement
advertisement
বর্ধমান স্টেশনের স্টেশন মাস্টার অবশ্য ঘটনার দায় চাপিয়েছেন ব্যাঙ্কের ওপর। তাঁর সাফাই, ছোট কয়েন নিতে চাইছে না ব্যাঙ্ক। ফলে এত খুচরো নিয়ে সমস্যায় পড়ছে রেল।
ঘটনার পরই জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানান ওই রেলযাত্রী। বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।
advertisement
ছোট কয়েন নিষিদ্ধ নয়, সেই কয়েন নিতে অস্বীকার করে যাবে না। রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণার পরও সরকারি দফতরগুলিতেই কয়েন নিতে অনিহা। তাহলে কোথায় যাবেন সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১ টাকার কয়েন নিতে অস্বীকার রেলকর্মীর, হয়রানির শিকার সাধারণ মানুষ
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement