advertisement

'একনায়কতন্ত্র চলছে, পাকিস্তান-আফ্রিকায় এমন হয়', বিজেপিকে তোপ রাহুলের

Last Updated:

বিজেপি'র আমলে দেশটা পাকিস্তানের মতো হয়ে যাচ্ছে। প্রতিটি সাংবিধানিক পদে সঙ্ঘের লোক বসিয়ে দেশকে কব্জা করার চেষ্টা চলছে।

#বেঙ্গালুরু: বিজেপি'র আমলে দেশটা পাকিস্তানের মতো হয়ে যাচ্ছে। প্রতিটি সাংবিধানিক পদে সঙ্ঘের লোক বসিয়ে দেশকে কব্জা করার চেষ্টা চলছে। কর্নাটক ভোটের পর প্রথম প্রতিক্রিয়াতেই মারাত্মক অভিযোগ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির। তাঁর অভিযোগ, ইয়েদুরাপ্পাকে সরকার গড়তে ডেকে সংবিধানের অপমান করেছেন রাজ্যপাল ভাজুভাই ভালা।
সনিয়ার চালে কর্নাটকে ব্যাকফুটে চলে গিয়েছিল বিজেপি। কিন্তু তারপরই কামব্যাক। মধ্যরাতে সুপ্রিম কোর্টের শুনানি আর তারপর সকালে বিএস ইয়েদুরাপ্পার শপথের পর মুখ খুললেন কংগ্রেস সভাপতি। বৃহস্পতিবার রায়পুরে কংগ্রেস সভাপতি জানান,
পাকিস্তান ও আফ্রিকার দেশগুলিতে এমন হয়। সত্তর বছরে এই প্রথম বার ভারতে এমন ছবি দেখতে হচ্ছে। বিজেপির নেতৃত্বে একনায়কতন্ত্র চলছে। সাংবিধানিক পদে সঙ্ঘের লোক বসিয়ে দেশকে কব্জা করতে চাইছে বিজেপি।
advertisement
advertisement
বিজেপিকে বিঁধতে রায়পুরে কৃষকদের সভায় রাহুলের হাতিয়ার সম্প্রতি সুপ্রিম কোর্টে বিচারপতিদের বিদ্রোহ।
রাহুলের মন্তব্যকে পালটা ফিরিয়ে দিয়েছে বিজেপি। ইতিহাসের পাতা ঘেঁটে গেরুয়া শিবির তুলে ধরেছে উনিশশো ছেষট্টি সালে রাজস্থান বিধানসভার ফল। ইন্দিরা জমানায় কী ভাবে মরু রাজ্যে ক্ষমতায় এসেছিল কংগ্রেস, সেই পরিসংখ্যান দিয়েই পালটা আক্রমণ বিজেপি'র।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'একনায়কতন্ত্র চলছে, পাকিস্তান-আফ্রিকায় এমন হয়', বিজেপিকে তোপ রাহুলের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement