advertisement

Purulia News : পুজোয় যানজট ঠেকাতে এবার মাঠে নামল আরটিও দফতর

Last Updated:

পুরুলিয়া শহরের যানজট মোকাবিলায় আরটিও দফতরের বিশেষ চিন্তা ভাবনা

+
যানজটে

যানজটে শহর পুরুলিয়া

পুরুলিয়া : হাতে আর মাত্র কয়েকটা দিন সামনেই দুর্গাপুজো। বাঙালির শ্রেষ্ঠ এই উৎসবকে ঘিরে জোর কদমে চলছে প্রস্তুতি। পুরুলিয়া শহরে সব থেকে বড় সমস্যা হল যানজট। এই যানজট নিয়ন্ত্রণ করতে বারংবার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পুরুলিয়া পৌরসভা। এবার পুজোর মুখে যানজট নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করতে দেখা গেল আরটিও দফতরকে।
বেআইনি টোটোর দৌরাত্ম্য রুখতে অভিযানও করতে দেখা গিয়েছে আরটিও আধিকারিকদের। নম্বর বিহীন বেআইনি টোটো আটক করতেও দেখা যায় তাদের। বেআইনিভাবে টোটো চালিয়ে যানজটের সৃষ্টি হলে বড় পদক্ষেপ গ্রহণেরও কথা বলতে শোনা যায় তাদের। এ বিষয়ে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার অর্ণব চিন্না বলেন , টোটো রেজিস্ট্রেশন দীর্ঘ এক বছর আগে থেকেই চলছে। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে বাজারে বেআইনি টোটো ঘোরাফেরা করছে। অভিযান চালানো হয়েছে পুরুলিয়ার শহর জুড়ে। টোটো চালকদের সাবধান করা হয়েছে। আগামী দিনে তারা যদি সচেতন না হয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুন: জানেন কি কেন শুরু হয়েছিল পুরুলিয়ার ধীবর সমিতির দুর্গাপুজো? রইল সম্পূর্ণ তথ্য!
পুরুলিয়া শহরের নিত্যদিনের অন্যতম বড় সমস্যা হল যানজট। যার ফলে চরম হয়রানির শিকার হতে হয় শহরের মানুষকে। ‌ জরুরী কাজের সময় সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। আর এই যানজটের পিছনে অন্যতম বড় কারণ হল বেআইনি টোটোর দৌরাত্ম্য।
advertisement
advertisement
আরও পড়ুন: মহালয়ার সাত দিন আগেই দুর্গাপুজো শুরু হয় পুরুলিয়ার পঞ্চকোট রাজ পরিবারে
বেআইনি এই টোটো যত্রতত্র দাঁড়িয়ে থাকার কারণে প্রতিনিয়তই যানজট বেড়েই চলেছে শহরজুড়ে। পুজোর মুখে যানজট আরও বেড়ে যাচ্ছে।‌ পুজোর দিনগুলোতে যাতে শহরবাসীকে যাতে সমস্যার মধ্যে পড়তে না হয় তার জন্যই অভিযানে নেমেছে প্রশাসন।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : পুজোয় যানজট ঠেকাতে এবার মাঠে নামল আরটিও দফতর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement