advertisement

Purulia News|| গভীর রাতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আচমকা বেজে উঠল বিপদ সংকেত, শেষে কি হল?

Last Updated:

Purulia News: বিপজ্জনক পরিস্থিতি বোঝানোর জন্য সাইরেন ব্যবহৃত হয়। সুরক্ষার কথা চিন্তা করে ব্যাঙ্ক, পোস্ট অফিস, জেল তথা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সাইরেনের ব্যবস্থা প্রচলিত রয়েছে।

+
title=

#পুরুলিয়া: রাতের বেলায় শীতের আমেজ উপভোগ করতে যখন সবাই ব্যস্ত, তখন আচমকাই ব্যাঙ্কে সাইরেনের আওয়াজ। হতবাক এলাকার বাসিন্দারা। ঘটনা বলরামপুর চকবাজার সংলগ্ন পুরুলিয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে লিমিটেডের বলরামপুর শাখার। বিপজ্জনক পরিস্থিতি বোঝাতে জরুরি সাইরেন বাজার কথা ব্যাঙ্কে।
হঠাৎ করেই ব্যাঙ্কে সাইরেনের আওয়াজ হওয়ায় গোটা এলাকাজুড়ে হুলুস্থুলু কাণ্ড বেঁধে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় বলরামপুর থানার পুলিশকে। পুলিশি তৎপরতায় ও ব্যাংকের এক আধিকারিকের উপস্থিতিতে সরোজমিনে বিষয়টি খতিয়ে দেখা হয়। জানা গিয়েছে, ব্যাঙ্কের ভিতর সবকিছুই ঠিকঠাক রয়েছে।
আরও পড়ুনঃ পিড়াকাটার যুবকের মানবিক উদ্যোগ, ১৭ বছর পর বাড়ি ফিরবেন মধ্যপ্রদেশের ব্যক্তি
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে ব্যাঙ্কের সাইরেন বেজেছিল। আচমকাই ব্যাঙ্কে সাইরেন বাজায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে। ‌‌এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী সঞ্জয় সেন জানান, আগেও এ ভাবে আকস্মিক ব্যাঙ্কের সাইরেন বেজেছে। এটা ভীষণ সমস্যার বিষয়। এইভাবে বারংবার বিনা কারণে সাইরেন বাজার ফলে, পরবর্তীকালে ব্যাঙ্কে যদি কোন বিপদও হয় সে ক্ষেত্রে এলাকাবাসীরা তখন এগিয়ে আসতে চাইবে না। ‌
advertisement
advertisement
মূলত বিপদজনক পরিস্থিতির ইঙ্গিত দেয় সাইরেন। ‌অসামরিক প্রতিরক্ষা দফতর ১৯৬৪ সালে প্রাকৃতিক বিপর্যয়ের সময় ও যুদ্ধকালীন সময়ে জনগনকে সতর্ক করার জন্য সাইরেন ব্যবস্থা চালু করেছিল। ফলে সাইরেনের শব্দ শুনলেই মানুষের মনে আতঙ্কে সৃষ্টি হয়।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News|| গভীর রাতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আচমকা বেজে উঠল বিপদ সংকেত, শেষে কি হল?
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement