advertisement

Kali Puja 2022:  কালীপুজোয় ডিজে-তাণ্ডব রুখতে কড়া পুলিশ প্রশাসন

Last Updated:

Kali Puja 2022 : জেলায় তমলুকে সব থেকে বেশি কালীপুজো হয়ে থাকে। একাধিক বিগ বাজাটের পুজো থাকে।

+
তমলুক

তমলুক থানা

সৈকত শী, তমলুক, পূর্ব মেদিনীপুর: সাউন্ড অপারেটরদের কড়া বার্তা পুলিশ প্রশাসনের, পুজোতে বাজানো যাবে না ডিজে। কালীপুজোয় মণ্ডপে ডিজের দাপাদাপি দেখা যায়। যার ফলে অতিষ্ঠ হয়ে ওঠে সাধারণ মানুষ। তাই যাতে ডিজে না ব্যবহার করা হয় তার জন্য জেলার সাউন্ড অপারেটরদের নিয়ে বৈঠক করল পুলিশ প্রশাসন। তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সাউন্ড অপারেটদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়। তমলুক থানার আইসি অরূপ সরকার-সহ প্রশাসনের আধিকারিকরা।
প্রসঙ্গত পুজো পার্বণ কিংবা উৎসব অনুষ্ঠানে মাইক ডিজে-এর দাপট পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।  ডিজে-এর দাপটে কার্যত অতিষ্ঠ হয়ে ওঠেন সাধারণ মানুষ থেকে রোগী ও ছাত্রছাত্রীরা। জেলার বিভিন্ন প্রান্তে মধ্যরাত ও ভোররাত পর্যন্ত মাইক ও ডিজের দাপট দেখা যায় পুজো পার্বণে। ফলে শব্দ দূষণ নিয়ন্ত্রণ আনতে আরও কড়া হল পুলিশ প্রশাসন। এই বৈঠক থেকে জানিয়ে দেওয়া হয় কালী পুজোয় কোনওভাবে ডিজে ব্যবহার করা যাবে না। যারা সরকারি নির্দেশিকাকে মানবেন না তাঁদের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সংস্থার পাশাপাশি সাউন্ড অপারেটরদেরও ব্যবস্থা গ্রহণ করা হবে।
advertisement
advertisement
সাউন্ড অপারেটর মালিকদের কথায় পুজো কমিটি বা ক্লাবগুলির চাপের মুখে পড়ে তাঁরা ডিজে বাজান। তাই তাঁরা প্রশাসনের কাছে অনুরোধ করেন, এই দিকটাও খতিয়ে দেখার জন্য। জেলার মধ্যে তমলুকে সব থেকে বেশি কালীপুজো হয়ে থাকে। একাধিক বিগ বাজেটের পুজো থাকে। সেখানে ডিজে বাজানো হয় বলে অভিযোগ। যাতে তা নিয়ন্ত্রণ করা যায় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Kali Puja 2022:  কালীপুজোয় ডিজে-তাণ্ডব রুখতে কড়া পুলিশ প্রশাসন
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement