advertisement

East Medinipur News: ভিন রাজ্যে শ্রমিক সরবরাহের নামে লক্ষ লক্ষ টাকা জালিয়াতি! গ্রেফতার ৬

Last Updated:

ভিন্‌রাজ্যের ঠিকাদারদের শ্রমিক সরবরাহের নামে বিপুল টাকার জালিয়াতির অভিযোগে ছয় যুবককে পাকড়াও করল তমলুক থানার পুলিশ। ‘হ্যালো পার্টি’র সদস্য বলে পরিচিত ধৃতেরা সকলেই তমলুকের অনন্তপুর-১ গ্রাম পঞ্চায়েতের চকশ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

+
ভিন

ভিন রাজ্যে শ্রমিক সরবরাহের নামে লক্ষ লক্ষ টাকা জালিয়াতি! গ্রেফতার ৬

তমলুক: ভিনরাজ্যের ঠিকাদারদের শ্রমিক সরবরাহের নামে লক্ষ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগে ৬ যুবককে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতেরা ‘হ্যালো পার্টি’র সদস্য বলে পরিচিত। ধৃতদের সবাই তমলুকের অনন্তপুর-১ গ্রাম পঞ্চায়েতের চকশ্রীরাধা গ্রামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ৫টি মোটর বাইক ও ১০টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের তমলুক জেলা আদালতে হাজির করানো হয়। ধৃতদের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে
তমলুক থানার পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে ইমেল মারফত ওয়াসিম আহমেদ নামে এক ঠিকাদার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের কাছে একটি অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে তমলুক থানার পুলিশ। এর পরেই বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই দলের সদস্যেরা মূলত ভিন্‌রাজ্যে শ্রমিক সরবরাহের নামে চক্র চালাতেন।
advertisement
advertisement
ফোনে বিভিন্ন ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে শ্রমিক যোগানের নামে তাঁদের কাছে নানা কায়দায় টাকা আদায় করতেন। কখনও ট্রেনের টিকিটের দাম, কখনও শ্রমিকদের চিকিৎসার নামে, কখনও আবার অগ্রিম টাকা দাবি করে টাকা তুলতেন তারা, পুলিশের নজর থেকে বাঁচতে ভিন্‌রাজ্যের সিম কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করত দুষ্কৃতীরা।
advertisement
এ বিষয়ে তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন 'ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া সিমকার্ডের মালিক ওড়িশার এক ব্যক্তি। ব্যাঙ্ক অ্যাকাউন্টটিও ওড়িশার। অভিযোগকারী ঠিকাদারের কাছ থেকে প্রায় ৭০-৮০ হাজার টাকা লুটও করা হয়েছে। এরকম আরো বেশ কিছু ঠিকাদারদের সঙ্গে একইভাবে জালিয়াতি করেছে। এদের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছিল।
advertisement
এই চক্রের সঙ্গে আরও কয়েক জনের যুক্ত থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই সঙ্গে এই হ্যালো পার্টির চক্করে আর কারা প্রতারিত হয়ে টাকা খুইয়েছেন, তার তদন্ত করতে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।'
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: ভিন রাজ্যে শ্রমিক সরবরাহের নামে লক্ষ লক্ষ টাকা জালিয়াতি! গ্রেফতার ৬
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement