advertisement

Purba Medinipur: নেই ওভারব্রিজ! জলমগ্ন রেলের আন্ডারপাস, সমস্যায় মানুষেরা

Last Updated:

বছরের বেশিরভাগ সময় রেলের আন্ডারপাস এক হাঁটু সমান জলে ডুবে। ফলে বাধ্য হয়ে সাধারণ পথচারীর, রেল যাত্রী ও স্কুলের ছাত্রছাত্রীরা রেললাইনের ওপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করছে।

+
জলমগ্ন

জলমগ্ন রেলের আন্ডারপাস 

#পূর্ব মেদিনীপুর : বছরের বেশিরভাগ সময় রেলের আন্ডারপাস এক হাঁটু সমান জলে ডুবে। ফলে বাধ্য হয়ে সাধারণ পথচারীর, রেল যাত্রী ও স্কুলের ছাত্রছাত্রীরা রেললাইনের ওপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করছে। নারায়ণ পাকুড়িয়া মুড়াইল স্টেশনে প্রাণের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষজন রেলযাত্রী ও স্কুল ছাত্র-ছাত্রীদের রেল লাইনের ওপর দিয়েই পারাপার। পাঁশকুড়ার নারায়ণ পাকুড়িয়া মুড়াইল স্টেশনের কাছেই রেল লাইনের উপর দিয়ে ঝুঁকির যাতায়াত দীর্ঘদিন ধরেই। রেল লাইনের নীচে আন্ডারপাস রাস্তা থাকলেও তা বৃষ্টির জলে পরিপূর্ণ রয়েছে, হাঁটু সমান জলে ডুবে রয়েছে রাস্তা। যার ফলে স্কুলের ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে সাইকেল হাতে রেল লাইন পার হতে হয়। আবার অনেক রেল যাত্রীদের স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় বিপজ্জনক ভাবে জীবন হাতে নিয়ে পারাপার করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই প্রতি বছর বর্ষার সময় জলের তলায় চলে যায় আন্ডারপাসের রাস্তা। শুধু বর্ষাকালেই নয় সারা বছরে বেশিরভাগ সময় রেলের এই আন্ডারপাস টি জলের তলায় থাকে, জল নিকাশি না থাকার কারণে। ফলে প্রতিদিন স্কুল যাওয়ার পথে ছাত্রছাত্রীরা স্টেশনে নামা ট্রেনের যাত্রীরা এবং গ্রামের সাধারণ মানুষেরা রেললাইনের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করেন।
advertisement
আরও পড়ুনঃ বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের
দক্ষিণ পূর্ব রেল শাখার হাওড়া খড়গপুর লাইনে পাঁশকুড়া স্টেশনের আগেই নারায়ণ পাকুড়িয়া মুড়াইল স্টেশন। প্রতিদিন বিভিন্ন সময়ে অনেকগুলো লোকাল ট্রেন এই স্টেশনে থামে। ফলে প্রতিদিন যাত্রীরা সমস্যায় পড়েন। এর পাশাপাশি মাল বোঝাই মেশিন ভ্যান, মারুতি, বাইক আরোহীদের অনেক কষ্ট করে জলের ওপর দিয়েই পার হতে হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঢেউ-এ ভেসে এল জীবন্ত ডলফিন! দিঘায় সেলফি তুলতে পর্যটকদের হুড়োহুড়ি
আবার স্কুল ছাত্রছাত্রীরা যেতে পারে না, তাঁরা বাধ্য হয়ে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করে। স্থানীয় বাসিন্দাদের দাবি নারায়ণ পাকুড়িয়া মুড়াইল স্টেশনে একটা ফ্লাইওভার তৈরি করা হোক। যাতে সাইকেল সহ হেঁটে পারাপার করা যায়।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: নেই ওভারব্রিজ! জলমগ্ন রেলের আন্ডারপাস, সমস্যায় মানুষেরা
Next Article
advertisement
Ranveer Singh: "কোনও সুপারস্টার আইনের উপরে নয়", কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তীব্র তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
"কোনও সুপারস্টার আইনের উপরে নয়",কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
  • রণবীর সিং কান্তরা ছবির 'দাইভা' দৃশ্যটি অনুকরণ করেছিলেন।

  • ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

  • কর্ণাটক হাইকোর্ট সুপারস্টারে তীব্র তিরস্কার করেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement