advertisement

Midnapore News: দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্য পঁচেটে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু হল

Last Updated:

Midnapore News: বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু হল। রাষ্ট্রীয় মুক্ত জনশিক্ষা পরিষদের উদ্যোগে এই আয়োজন।

+
ফ্রি

ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

পঁচেট: সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু হল। রাষ্ট্রীয় মুক্ত জনশিক্ষা পরিষদের উদ্যোগে এই আয়োজন। মূলত দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীর কথা ভেবে রাষ্ট্রীয় মুক্ত জন শিক্ষা পরিষদের উদ্যোগে সোমবার থেকে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু'নম্বর ব্লকের পঁচেটে শুরু হল বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় মুক্ত জনশিক্ষা পরিষদের অ্যাডভাইজার কৃষ্ণেন্দু মাইতি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কো-অর্ডিনেটর সৌভিক কর, পঁচেটগড় হাইস্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শক্তিপদ বেরা, পঁচেটগড় অনাদিনন্দন শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক কৃষ্ণপদ পন্ডা,পঁচেটগড় হাইস্কুলের ভূগোল বিভাগের শিক্ষক রামকৃষ্ণ দিন্ডা, ভূগোল বিভাগের শিক্ষক সুমিতরঞ্জন শীট সহ অন্যান্যরা।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Midnapore News: দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্য পঁচেটে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু হল
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement