advertisement

Durga Puja 2023: উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনায় ইতি, সংসারের হাল ধরতে শৈশবের নেশাই আজ পেশা

Last Updated:

Durga Puja 2023: ছোট থেকেই ছবি আঁকার ঝোঁক, সংসার চালাতে পূজা মণ্ডপের কাজ শুরু। বর্তমানে মণ্ডপ শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত। 

+
মন্ডপ

মন্ডপ সজ্জার কাজে ব্যস্ত পঞ্চানন

সৈকত শী, নন্দকুমার: ছোট থেকেই ছবি আঁকার ঝোঁক, সংসার চালাতে পূজা মণ্ডপের কাজ শুরু করেন। বর্তমানে মণ্ডপ শিল্পী হিসেবে তিনি প্রতিষ্ঠিত। মানুষের ভাগ্য মানুষকে কখন কোথায় কোন পরিস্থিতিতে ফেলে দেয় তা আগে থেকেই অনুমান করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই আকার ঝোঁক। আর বড় হয়ে সেই আঁকা বদলে গেল মণ্ডপসজ্জা শিল্পে। সংসার চালাতে এই কাজে আসা। আর বর্তমানে এই কাজটাই তাঁর পরিচয় হয়ে দাঁড়িয়েছে। সালটা ২০২০, উচ্চ মাধ্যমিক পাশের পর করোনা আর লকডাউনের জাঁতাকলে ছাড়তে হয় পড়াশোনা। দু চোখে স্বপ্ন ছিল পড়াশোনার সঙ্গে সঙ্গে অঙ্কনশিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হওয়া।
দীর্ঘ লকডাউনে সংসার চালাতে হিমশিম খাচ্ছিল পরিবার। পরিবারের পাশে দাঁড়াতে পড়াশোনা আর করা হয়নি। মণ্ডপসজ্জা শিল্পকে পেশা হিসাবে নিয়ে কাজ শুরু করে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের কোলসর এলাকার যুবক পঞ্চানন ভূঁইয়া। তাঁর তুলির টানে চাল, ছোট নুড়ি ও বোতলের ছিপি প্রভৃতির ওপর ফুটে উঠে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের দেবদেবী, মনীষী, বিখ্যাত মানুষ ও প্রকৃতির চিত্র। তবে দুর্গাপূজার সময় ব্যস্ত হয়ে ওঠে মণ্ডপ সজ্জার কাজে। তার তৈরি মণ্ডপ সজ্জা দার্জিলিং এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন দুর্গা পূজা প্যান্ডেলে ফুটে উঠবে। রাত দিন এক করে তারই কাজ করে চলেছে পঞ্চানন।
advertisement
পঞ্চানন জানান, ‘‘ আমাদের জেলার শিল্পী গৌরাঙ্গ কুইল্যা ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তুলির টানে নানান জিনিস বানিয়ে, মণ্ডপসজ্জা করে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। তাঁকে দেখেই অনুপ্রেরণা পেয়েছি। পরিবারের হাতে অর্থ, তুলে দিতেই এই কাজ শুরু করা।’’
advertisement
বর্তমানে তাঁর কাজের পরিসর বাড়ছে। একটু একটু করে নাম ডাক হয়েছে মণ্ডপশিল্পী হিসাবে। ফলে দুর্গাপুজো, কালীপূজা-সহ বিভিন্ন পুজো ও অনুষ্ঠানে মণ্ডপ শিল্পী হিসাবে ব্যস্ততা চোখে পড়ে। পঞ্চাননের ছোট থেকেই ছবি আঁকার নেশা ছিল। বর্তমানে এলাকার ছেলে মেয়েদের ছবি আঁকার প্রশিক্ষণের পাশাপাশি নিজের কাজ করে চলেছে পঞ্চানন।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Durga Puja 2023: উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনায় ইতি, সংসারের হাল ধরতে শৈশবের নেশাই আজ পেশা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement