advertisement

East Bardhaman News: এ কী অবস্থা! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেতে শেষে সাঁতার কাটতে হবে!

Last Updated:

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে দীর্ঘদিন ধরে জল জমে থাকায় সমস্যায় পড়ছেন স্থানীয়রা, বিপদ বাড়ছে শিশুদের

+
title=

পূর্ব বর্ধমান: অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে বিতর্ক আর তার বেহাল অবস্থার শেষ বোধহয় নেই। পূর্বস্থলীর কল্যাণপুর পঞ্চায়েতের শ্রীরামপুর শ্রীকৃষ্ণ পল্লি ২২৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনের রাস্তায় জল জমে আছে। স্থানীয়দের দাবি, বছরের একটা বড় সময় এমনই জল জমে থাকে। সেই জলের উপর দিয়েই কার্যত হেঁটে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছতে হয়। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চালায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের শরীর খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পূর্ব বর্ধমানের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা শেফালী সরকার জানান, এখানে ৩৫ জন শিশু আছে। মা আছেন ১৮ জন। প্রসূতি মা আছেন ১০ জন। তাঁরা সকলেই খাবার নিতে ওই নোংরা জল পেরিয়ে আসেন। এখন একটু জল কমেছে, কিন্তু তাতেও হাঁটুর উপরে জল আছে! এই অবস্থায় যদি কোনও বাচ্চার সঙ্গে কোনওরকম অঘটন ঘটে যায় তাহলে কী হবে, এই প্রশ্ন করছেন অনেকেই।
advertisement
advertisement
বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই এই অবস্থা বলে জানিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, রাস্তা থাকলেও রাস্তার পাশ দিয়ে কোনওরকম ড্রেন করা হয়নি। যে কারণে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে রাস্তায়। একেই মশার উপদ্রব তার উপর জল জমে থাকায় সমস্যা আরও বেড়েছে। এক অঙ্গনওয়াড়ি কর্মীর জানান, কিছুদিন আগে এই কেন্দ্রে সাপের দেখাও মিলেছিল। যার ফলে ভয়ে বাচ্চাদের পাঠাতে চাইছেন না অভিভাবকরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই জল আটকে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য রঞ্জিত গাজী জানান, পঞ্চায়েত খুব দ্রুত এখানে ড্রেনের ব্যবস্থা করে দেবে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: এ কী অবস্থা! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেতে শেষে সাঁতার কাটতে হবে!
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement