advertisement

Primary TET Results || TET First: টিউশন পড়িয়ে, বাড়ির কাজ সামলেই... ১৩৩! টেট পরীক্ষায় প্রথম পূর্ব বর্ধমানের ইনা সিংহ

Last Updated:

Primary TET Results || TET First Ina Singha: TET পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের ইনা সিংহ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইনা বলেন...

+
title=

পূর্ব বর্ধমান: প্রকাশিত হল টেট ২০২২ এর ফলাফল। রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থায় নিয়োগ সংক্রান্ত আইনি জটিলতার মধ্যেই প্রকাশ করা হল টেট ২০২২ এর ফলাফল। পরীক্ষার মাত্র দুমাসের মধ্যে ফল প্রকাশ করল পর্ষদ। শুক্রবার পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক সম্মেলনে মেধা তালিকা প্রকাশ করেন। টেট ২০২২ এ দুর্দান্ত সাফল্য পূর্ব বর্ধমান জেলার। এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের ইনা সিংহ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইনা বলেন, এখনও তিনি বিশ্বাস করতে পারছেন না তার প্রথম হবার বিষয়টি। তিনি বলেন, "১৩৩ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি, বাড়ির কাজ সামলে, টিউশন পড়িয়ে তার পরেও নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছি, খুব আনন্দ হচ্ছে।
advertisement
advertisement
মেয়ের সাফল্যে স্বভাবতই খুশি ইনা সিংহের মা কাকলী দেবী। তিনি জানান, "আমি ওকে পুরোটাই দিয়েছি পড়াশোনা যাবতীয় যা দরকার।"
প্রসঙ্গত, গত ৫ বছর পর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে টেট পরীক্ষার আয়োজন করা হয়। ডিসেম্বরের ১১ তারিখ সারা রাজ্য জুড়ে টেট পরীক্ষার সম্পন্ন হয়। প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষায় বসেন।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Primary TET Results || TET First: টিউশন পড়িয়ে, বাড়ির কাজ সামলেই... ১৩৩! টেট পরীক্ষায় প্রথম পূর্ব বর্ধমানের ইনা সিংহ
Next Article
advertisement
West Bengal Weather Update: আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
  • আরও বাড়বে তাপমাত্রা !

  • আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement