advertisement

Purba Bardhaman News: বর্ধমানে ঘটল অবাক করা কান্ড! সাংসদ এর গাড়ি ধাক্কা মারল এক মহিলাকে 

Last Updated:

রবিবার পারবিরহাটা কালিবাজার সংলগ্ন রাস্তায় পেছন দিক থেকে এসে মি: আলুওয়ালিয়ার গাড়ি ধাক্কা দিল পরিচারিকার কাজ করা এক সাইকেল আরোহীকে।

Purba Bardhaman News
Purba Bardhaman News
পূর্ব বর্ধমান: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস.এস. আলুওয়ালিয়ার গাড়ি ধাক্কা মারল পরিচারিকার কাজ করা এক সাইকেল আরোহীকে। ঘটনাটি ঘটে রবিবার পারবিরহাটা কালিবাজার সংলগ্ন রাস্তায়। জানা গেছে, যে পথচারিকাকে ধাক্কা মারা হয়েছে তিনি বর্ধমান শহরের ৩৫নম্বর ওয়ার্ডের ভাতছালা এলাকার বাসিন্দা। নাম ঊষা হাটি। এই ঘটনাটি ঘটার পর মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তড়িঘড়ি স্থানীয় এলাকার লোকজন সহ এবং এলাকার তৃণমূলের কাউন্সিলার ও তৃণমূলের অন্যান্য কর্মীদের সহযোগে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ওই আহত মহিলাকে চিকিৎসার জন‍্য।
আহত মহিলা ঊষা হাটি এই প্রসঙ্গে জানান, “আমি সাইকেল নিয়ে আসছিলাম আমাকে পেছন দিক থেকে এসে মি: আলুওয়ালিয়ার গাড়ি ধাক্কা দিলে আমি পড়ে যাই।” পরবর্তীতে ধাক্কা মারার পর সাংসদ গাড়ি থেকে না নেমে চলে ‌যান। অন্যদিকে আহতকে দেখতে পূর্ব বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছান বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস।
advertisement
আরও পড়ুনঃ সরকারী সাহায্যের অভাবে হয়ত হারিয়ে যাবে বহু পুরনো এই শিল্প 
এই বিষয়ে বিধায়ক খোকন দাস জানান , সবচেয়ে বড় একটা দুঃখজনক ঘটনা, যে একজন এমপি তার নিজের গাড়িতে ধাক্কা লাগল, তিনি একবারও দাঁড়ালেন না। মেয়েটার হাত ভেঙে গেছে কোমড়ে লেগেছে। রীতিমতো এই ঘটনার জেরে শোরগোল শুরু হয়েছে বর্ধমান শহর থেকে শুরু করে রাজনৈতিক মহলগুলিতেও।
advertisement
advertisement
বনোয়ারিলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: বর্ধমানে ঘটল অবাক করা কান্ড! সাংসদ এর গাড়ি ধাক্কা মারল এক মহিলাকে 
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement