advertisement

Purba Bardhaman News: লক্ষাধিক টাকার মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার তিন

Last Updated:

তিন কুখ্যাত দুস্কৃতীকে গ্রেফতার করে লক্ষাধিক টাকা মূলের মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স সরঞ্জাম উদ্ধার করল জামালপুর থানার পুলিশ। প্রায় দুদিন ধরে অভিযান চালায় পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ।

+
title=

#পূর্ব বর্ধমান : তিন কুখ্যাত দুস্কৃতীকে গ্রেফতার করে লক্ষাধিক টাকা মূলের মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স সরঞ্জাম উদ্ধার করল জামালপুর থানার পুলিশ। প্রায় দুদিন ধরে অভিযান চালায় পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ। হুগলি জেলার বিভিন্ন থানা এলাকায় টানা অভিযান চালানো হয়। আর সেই অভিযানেই ধরা পড়ে এই তিন কুখ্যাত দুস্কৃতী। ধৃতদের নাম, পিযুশ হালদার, মৃত্যুঞ্জয় শা ও মানু সাঁতরা। ধৃতদের মধ্যে পিযুশ জামালপুর থানার জৌগ্রাম পঞ্চায়েতের কলুপুকুর গ্রামের বাসিন্দা। আর ওপর দুজন হুগলি জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আরও চোরাই সামগ্রী উদ্ধার ও চক্রেরবাকিদের হদিশ পেতে চাইছে পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানয় পুলিশ। ১০ দিনের হেফাজত চায় পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক (বর্ধমান দক্ষিন) সুপ্রভাত চক্রবর্তী জানিয়েছেন, গত ২৩ তারিখ জৌগ্রামের আমড়া মোড়ের একটি মোবাইলের দোকান থেকে ৩০ টি মোবাইল চুরি গেছে বলে থানায় অভিযোগ আসে।
advertisement
আরও পড়ুনঃ বিক্রি হওয়ার আগেই উদ্ধার ২০ কেজি ওজনের কচ্ছপ
অভিযোগ পেয়েই জামালপুর থানার আই সি এর নেতৃত্বে তদন্তে শুরু হয়। সেই তদন্ত করতে গিয়ে সূত্র মারফত জানা যায় হুগলির তিন বাসিন্দা এই চুরির সঙ্গে যুক্ত। এরপরই ওই তিনজনকে গ্রেফতার করা হয়। শুধু মোবাইল ফোন নয় এছাড়াও আরও ইলেকট্রনিক জিনিস তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। ধৃতদের পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: লক্ষাধিক টাকার মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার তিন
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৪ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শনিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement