advertisement

Kalna Crocodile: জলে কুমির, বোমা ফাটিয়ে ভাগীরথীর বুকে তর্পণ চলল কালনায়

Last Updated:

এ দিন ভোর থেকেই মহালয়া উপলক্ষে ভাগীরথীর বিভিন্ন ঘাটে ভিড় জমতে থাকে৷ কুমিরের আতঙ্ক দূর থেকে আগে থেকে সতর্ক ছিল প্রশাসনও৷

এই কুমিরেরই দেখা মিলেছিল কালনার রাস্তায়৷
এই কুমিরেরই দেখা মিলেছিল কালনার রাস্তায়৷
নবকুমার দাস, কালনা: মাত্র কয়েকদিন আগেই গৃহস্থের বাড়ির সামনে হাজির হয়ে কালনাবাসীর পিলে চমকে দিয়েছিল সে৷ কিন্তু তর্পণ করতে গেলে যে জলে থুড়ি ভাগীরথীতে নামতেই হবে৷ কুমিরের আতঙ্ক দূর করতে তাই কালনায় তর্পণের দিন সকালে বিশেষ ব্যবস্থা নিতে হল প্রশাসনকে৷ রীতিমতো বোমা ফাটিয়ে চলল কুমির তাড়ানোর চেষ্টা৷ লঞ্চে করেও টহল দিল পুলিশ এবং বন দফতর৷
কয়েক দিন আগেই কালনা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে একটি পাড়ার মধ্যে ঢুকে পড়ে বিশালাকার কুমির৷ বাড়ির সামনে এ ভাবে কুমির হেঁটে বেড়াতে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন৷ পরে কুমিরটি ভাগীরথী- জলেই ফিরে যায়৷ সেই থেকেই কালনাবাসীর মনে কুমির নিয়ে তৈরি হয়েছে ভয়৷ স্নান করতেও ভাগীরথীর জলে নামতে ভয় পাচ্ছেন মানুষ৷
advertisement
advertisement
এ দিন ভোর থেকেই মহালয়া উপলক্ষে ভাগীরথীর বিভিন্ন ঘাটে ভিড় জমতে থাকে৷ কুমিরের আতঙ্ক দূর থেকে আগে থেকে সতর্ক ছিল প্রশাসনও৷
কুমিরকে ঘাটের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে গত দু দিন ধরেই জল বোমা ফাটানো হচ্ছিল৷ এ দিন সকাল থেকেও একই ভাবে ফের বোমা ফাটিয়ে কুমির তাড়ানোর চেষ্টা হয়৷ লঞ্চে করেও চলে টানা নজরদারি৷
advertisement
তবে কুমিরের আতঙ্ক থাকলেও মহালয়ার সকালে কালনায় ভাগীরথীর বিভিন্ন ঘাটে ঘাটে তর্পণ করার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন৷ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিল প্রশাসনও৷
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Kalna Crocodile: জলে কুমির, বোমা ফাটিয়ে ভাগীরথীর বুকে তর্পণ চলল কালনায়
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement