advertisement

Purba Bardhaman News: আগুনে ভষ্মীভূত দুটি পোল্ট্রি ফার্ম, মারা গেল প্রায় ২৫০০ টি মুরগী!

Last Updated:

ভয়াবহ দুর্ঘটনা। আগুনে পুড়ে ছাই দুটি পোল্ট্রি ফার্ম। প্রায় আড়াই হাজার মুরগির বাচ্চা ভস্মীভূত। কয়েক লক্ষ টাকার ক্ষতি। বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের খিরো গ্রাম পঞ্চায়েতের কুরুম্ব গ্রামে।

+
আগুনে

আগুনে পুড়ে ছাই 

#পূর্ব বর্ধমান : ভয়াবহ দুর্ঘটনা। আগুনে পুড়ে ছাই দুটি পোল্ট্রি ফার্ম। প্রায় আড়াই হাজার মুরগির বাচ্চা ভস্মীভূত। কয়েক লক্ষ টাকার ক্ষতি। বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের খিরো গ্রাম পঞ্চায়েতের কুরুম্ব গ্রামে। পোল্ট্রি ফার্ম এর মালিকের অভিযোগ, বারবার দফতরকে জানিনেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। যার ফলে এই দুর্ঘটনা ঘটল। জানা গিয়েছে গ্রামেরই এক যুবক কয়েক বছর আগে পোল্ট্রি ফার্ম তৈরি করেছিলেন।
নিজের জমিতেই পোল্ট্রি ফার্ম তৈরি করেছিলেন তিনি। আর সেই ফার্মের উপর দিয়েই চলে গিয়েছে ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তার। যা ক্ষতি করতে পারে আশঙ্কা করে আগেভাগেই জমির মালিক দফতরে জানিয়েছিলেন। আর এরই মধ্যে দুবার ওই ১১ হাজার ভোল্টেজের তার ছিড়ে গিয়েও ছিল। তবে তারপরও বিদ্যুৎ দফতর সেফটির জন্য কোন ব্যবস্থা করেনি।
advertisement
আর এসবের মধ্যেই এদিন ওই ১১ হাজার ভোল্টেজের তার ছিড়ে পরে শর্ট সার্কিট হয়ে মনজের পোল্ট্রি ফার্ম এর উপর। আর তার পরই সব শেষ। দুটি পোল্ট্রি ফার্মের সমস্ত মুরগী পুড়ে যায় নিমেষের মধ্যে। স্বাভাবিকভাবেই আগুন লাগার এই ঘটনায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুরম্ব গ্রামে।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: আগুনে ভষ্মীভূত দুটি পোল্ট্রি ফার্ম, মারা গেল প্রায় ২৫০০ টি মুরগী!
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement