advertisement

রোজই চলত মানসিক ও শারীরিক নির্যাতন, রাহুলের বিরুদ্ধে মামলা প্রিয়াঙ্কার

Last Updated:
#কলকাতা: সম্পর্কটা যে ভাল যাচ্ছিল না তা নিয়ে কানাঘুষা ছিল অনেক দিন। গত দু’বছর আগেই মুখ খুলেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ৷ বৈবাহিক সম্পর্ক মধুর ছিল না ৷ এই অভিযোগে দু’জনে আলাদা থাকতে শুরু করেছিলেন ৷ এ বার রাহুলের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন নায়িকা ৷
যতদিন ধরে বিয়ে হয়েছিল তাঁর পর থেকে মানসিক এবং শারীরিক অত্যাচার চলেছে তাঁর উপর, রাহুল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানালেন প্রিয়াঙ্কা ৷ গত দু’বছর ধরে লড়াইয়ের জেরে সমস্যায় পড়েছেন তাঁদের ছোট্ট সন্তান সহজ ৷
এ নিয়ে রাহুল ও প্রিয়াঙ্কা কেউই কখনও প্রকাশ্যে মুখ খোলেননি ৷ তবে সন্তানের প্রচণ্ড অসুবিধে হওয়ার কারণেই এবার মুখ খুললেন অভিনেত্রী ৷ প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁদের সন্তান সহজের ভরনপোষণের দায়িত্ব নেওয়ার কথা ছিল রাহুলের ৷ সে নিয়েও রাহুল দায়িত্ব নেননি বলে অভিযোগ প্রিয়াঙ্কার ৷ তিনি বলেন, ‘‘সহজের দায়িত্ব নিচ্ছে না ও ৷ এ বছর সহজের স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল ৷ এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ অর্থ ৷ একটা সময় তা দেবে বলেছিল রাহুল ৷ কিন্তু লাস্ট মিনিটে এসে সব কিছু উড়িয়ে দেন তিনি ৷’’ এমনকী রাহুল বন্দ্যোপাধ্যায় তাঁদের সন্তান সহজের অস্তিত্বকেও অস্বীকার করেছেন বলে অভিযোগ ৷
advertisement
advertisement
advertisement
এতদিন ধরে তাঁরা আলাদা থাকলে পরেও ৷ কেউই মামলা করেনননি একে অপরের বিরুদ্ধে ৷ সম্প্রতি রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রিয়াঙ্কা ৷ সেখানে রাহুলের বিরুদ্ধে প্রতরণা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের মামলা করেছেন তিনি ৷ আগামী জুলাই মাসে এ নিয়ে একটি শুনানির দিন ধার্য রয়েছে ৷
ইনপুট: দেবপ্রিয় দত্ত মজুমদার
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রোজই চলত মানসিক ও শারীরিক নির্যাতন, রাহুলের বিরুদ্ধে মামলা প্রিয়াঙ্কার
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement