advertisement

অন্তঃসত্ত্বা মহিলাকে কফির বদলে বাথরুম পরিষ্কার করার ক্লিনিং সলিউশন খেতে দিল ম্যাকডোনাল্ড’স !

Last Updated:

বিষাক্ত, কটূ স্বাদের এই পানীয়টি যে ল্যাটে নয় তা বুঝতে বেশি সময় লাগেনি সারার

#নয়াদিল্লি: কলকাতার ভাগাড় কাণ্ডের ছায়া ? নাকি শুধুই দায়িত্বজ্ঞানহীনতা ? ম্যাকডোনাল্ড’স-এর মতো নামজাদা ফুড চেন কোম্পানির ভাগ্যেও জুটল বদমান ৷ তবে এই শহর বা দেশের ঘটনা নয় ৷ এই ‘ভয়ঙ্কর’ ঘটনাটি ঘটেছে কানাডার লেথব্রিজে ৷
দুই সন্তানের মা সারা ডগলাস স্থানীয় একটি বেসবল টুর্নামেন্ট দেখে ফিরছিলেন ৷ সঙ্গে ছিল তাঁর ছেলেও ৷ অন্তঃসত্ত্বা সারার সে সময় কফি খেতে ইচ্ছে হওয়ায় কাছের একটি ম্যাকডোনাল্ড’স-এর স্টোরে ঢুকে পড়েন তিনি ৷ অর্ডার দেন কফি ল্যাটের ৷ কিন্তু ল্যাটেতে প্রথম চুমুক দিয়েই চমকে ওঠেন সারা ৷ বিষাক্ত, কটূ স্বাদের এই পানীয়টি যে ল্যাটে নয় তা বুঝতে বেশি সময় লাগেনি সারার ৷ সঙ্গে সঙ্গে খাওয়া থামিয়ে কর্তৃপক্ষের কাছে গিয়ে অভিযোগ করেন তিনি ৷
advertisement
advertisement
শেষ পর্যন্ত জানা যায়, কফি মেশিনের পাশে থাকায় ভুল করে ক্লিনিং সলিউশন দিয়ে দেওয়া হয়েছে সারাকে ৷ সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেয় ম্যাকডোনাল্ড’স কর্তৃপক্ষ ৷ ম্যাকডোনাল্ড’স-এর মুখপাত্র ডান ব্রাউন জানান, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ তবে এই ঘটনা একেবারেই অনভিপ্রেত ৷
advertisement
এই ঘটনার পরেই চিকিৎসকের কাছে যান সারা ৷ প্রাথমিক চিকিৎসার পর তিনি ও তাঁর গর্ভস্থ সন্তান সুস্থ আছে বলে জানা গিয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
অন্তঃসত্ত্বা মহিলাকে কফির বদলে বাথরুম পরিষ্কার করার ক্লিনিং সলিউশন খেতে দিল ম্যাকডোনাল্ড’স !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement