advertisement

১৯ রাজ্যে বিজেপি, তবে বাংলায় ক্ষমতা ছাড়া জয় সম্পূর্ণ হবে না : অমিত

Last Updated:
#কলকাতা: বাংলায় দাঁড়িয়ে বাংলা দখলের ডাক দিয়ে গেলেন বিজেপি সভাপতি অমিত শাহ ৷ তৃণমূল সরকারকে সরিয়ে তাঁদের এ রাজ্যে আনার আর্জি রাজ্যবাসীর কাছে রাখলেন অমিত ৷ ক্ষমতায় আসলে নিজেদের প্রমাণ করবেন বলে দাবি জানিয়ে গেলেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড ৷ বাংলা কংগ্রেসকে সুযোগ দিয়েছে, বাম এবং এখন তৃণমূলের ওপরও আস্থা রেখেছেন রাজ্যের মানুষ ৷ একবার বিজেপিকেও সেই দায়িত্ব দিক বাংলার মানুষ, রাজ্যবাসীর কাছে এই অনুরোধ রেখে গেলেন অমিত শাহ ৷
আজ মেয়ো রোডের সমাবেশ থেকে তৃণমূল সরকারের কটাক্ষ করতে তাঁর বক্তব্য এই জমানায় রাজ্যে মাফিয়ারাজ চলছে ৷ তৃণমূলের শাসনে বাংলায় অস্ত্র কারখানা তৈরি হয়েছে, বেড়েছে দুর্নীতি, বক্তব্য অমিতের ৷ তিনি আরও বলেন এই রাজ্যে জিডিপির হার ২৫% থেকে ৩% নেমে এসেছে ৷ তাঁর সাফ বক্তব্য বাংলার ক্ষমতা পেয়েও উন্নয়ন করতে পারেনি তৃণমূল সরকার ৷ তবে তিনি জানিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে শুধুমাত্র রাজ্যের উন্নয়নের জন্য কাজ করবে বিজেপি ৷
advertisement
এই প্রসঙ্গে তিনি পঞ্চায়েত ভোটের কথা উল্লেখ করে জানান, পঞ্চায়েত ভোটে তাঁদের কর্মীদের ওপর হামলা সত্ত্বেও বিজেপির ফল ভাল ছিল ৷ এতেই উৎসাহী তাদের কর্মীরা, বলছেন অমিত ৷ কর্মী সমর্থকদের উদ্দেশ্য অমিতের বক্তব্য ২০১৯-এ বাংলায় ২২ আসনে জিতবে হবে ৷ এই মুহূর্তে দেশে ১৯টি রাজ্যের ক্ষমতায় রয়েছে বিজেপি ৷ এবার পাখির চোখ বাংলা ৷ কারণ বিজেপি সভাপতির স্পষ্ট বার্তা 'বাংলায় ক্ষমতা ছাড়া জয় সম্পূর্ণ হয় না' ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
১৯ রাজ্যে বিজেপি, তবে বাংলায় ক্ষমতা ছাড়া জয় সম্পূর্ণ হবে না : অমিত
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement