advertisement

শাড়ি-ঘোমটায় ব্যস্ত রাস্তা কাঁপালেন 'Bold বৌদি'! করলেন কী? বুলেট গতিতে ভিডিও ভাইরাল

Last Updated:

Viral Video: মাথায় ঘোমটা টানা। সিঁথিতে মাঙ্গ টিকা। রীতিমতো দেশি অবতারেই নির্ভীক ভাবে বুলেট চালাতে দেখা গিয়েছে সেই বধূকে।

ভাইরাল দেশি ভাবী
ভাইরাল দেশি ভাবী
ভাইরাল ভিডিও: ভারতীয় মহিলাদের শাড়ি-ঘোমটায় দেখে অনেকেই তাঁদের বিষয়ে মনে একটা ধারণা তৈরি করে নেন। তাঁরা ভাবেন যে, শাড়ি-ঘোমটায় থাকা মহিলারা লাজুক এবং ভীরু প্রকৃতির। এমন ধরনের মহিলাদের সহজেই দমিয়ে রাখা যায়। তবে ভারতীয় মহিলাদের কখনওই এহেন তুচ্ছ করে দেখা উচিত নয়। নিজের সংস্কৃতি এবং ঐতিহ্যকে আঁকড়ে থেকেও তাঁরা নির্ভীক এবং বোল্ড হতে পারেন। অর্থাৎ তাঁরা বারবার প্রমাণ করে দিয়েছেন যে, বোল্ড হওয়ার জন্য খোলামেলা পোশাক পরার কোনও প্রয়োজন নেই।
সম্প্রতি এই ঘটনারই প্রমাণ মিলেছে। আসলে এক মহিলাকে ঘোমটা দিয়েই বুলেট চালাতে দেখা গিয়েছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, গ্রাম্য এলাকারই বধূ তিনি। সেই দৃশ্যের ভিডিওই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
advertisement
কিছু সময় আগে এই মুহূর্তের ভিডিওটি @sona_omi নামের এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মহিলার পরনে ঘাঘরা চোলি। মাথায় ঘোমটা টানা। সিঁথিতে রয়েছে মাঙ্গ টিকা। রীতিমতো দেশি অবতারেই নির্ভীক ভাবে বুলেট চালাতে দেখা গিয়েছে সেই বধূকে। তাঁর পিছনে বসে রয়েছেন আর এক মহিলাও। যাঁর সাজপোশাকও একই রকম। দুজনের মুখেই নির্ভেজাল আনন্দের হাসি। এমনকী তাঁদের দেখে এতটুকু ভীত বলেও মনে হচ্ছে না।
advertisement
তবে এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে, বুলেট কিন্তু বেশ ভারি একটা যান। ফলে বুলেটের ব্যালেন্স রাখা বলিষ্ঠ মানুষের পক্ষেও খুবই কঠিন। অথচ সেই বুলেটই অনায়াসে ছোটাচ্ছেন গ্রাম্য বধূ। সকলেই তাঁর প্রশংসায় এখন পঞ্চমুখ।
advertisement

View this post on Instagram

A post shared by sonaomi gurjar (@sona_omi)

advertisement
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও দেখেছেন প্রায় ১৩ লক্ষেরও বেশি মানুষ। আর কমেন্ট বক্সে নিজেদের মতামতও জানিয়েছেন বহু নেটিজেনই। এক নেটাগরিক মন্তব্য করেছেন যে, আমাদের মেয়েরা কারও থেকে কম নয়। আর এক নেটিজেন আবার বলছেন, দেশের মহিলারা এভাবেই আরও বেশি করে অগ্রগতির দিতে এগিয়ে যান। তৃতীয় নেটিজেন আবার বলেছেন যে, এই সব মহিলাদের জন্য সত্যিই গর্ববোধ হয়। তবে কেউ কেউ আবার প্রশংসা করলেও দুই মহিলাকে বাইক চালানোর সময় মাথায় হেলমেট পরার পরামর্শও দিয়েছেন।
advertisement
:
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
শাড়ি-ঘোমটায় ব্যস্ত রাস্তা কাঁপালেন 'Bold বৌদি'! করলেন কী? বুলেট গতিতে ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement